Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৯৬ ঘণ্টা কাটিয়ে অবশেষে খুলল মদের দোকান, লাইনে উপচে পড়া ভিড়, ফের কবে পড়বে তালা?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের সময় (West Bengal Assembly Election 2026) মদের দোকান বন্ধ থাকা নতুন কিছু নয়, কিন্তু এবার সময়টা একটু বেশি হওয়ায় রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়েছিল। প্রথম দফার ভোটের আগে কয়েকদিন ধরে সব দোকান বন্ধ ছিল, ফলে সমস্যায় পড়েছিলেন ক্রেতা থেকে ব্যবসায়ী, দু’পক্ষই। তবে ভোট মিটতেই আবার খুলে গেল দোকান, যদিও এই স্বস্তি বেশিদিনের নয়।

    দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election 2026) আগে ফের খুলতে চলেছে মদের দোকান

    ভোটের (West Bengal Assembly Election 2026) কারণে রাজ্যে কয়েকদিন ধরে বন্ধ ছিল সমস্ত লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও বার। আবগারি দপ্তরের নির্দেশ অনুযায়ী, প্রথম দফার ভোটের আগে ২১ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল এবং তা চলেছিল ২৩ এপ্রিল পর্যন্ত। ফলে প্রায় টানা কয়েকদিন ব্যবসা বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন দোকানদাররা, অন্যদিকে হতাশ ছিলেন ক্রেতারাও। প্রথম দফার ভোট শেষ হতেই শুক্রবার সকাল ১১টা থেকে ফের খুলে দেওয়া হয়েছে রাজ্যের সব মদের দোকান ও বার। এই খবর ছড়াতেই বহু জায়গায় দোকানের সামনে ভিড় চোখে পড়েছে। কোথাও কোথাও লম্বা লাইনও দেখা গিয়েছে যেন এতদিনের অপেক্ষার অবসান।

    তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই কিছু প্রশ্ন উঠেছিল। কারণ, এবার শুধু ভোট (West Bengal Assembly Election 2026) হওয়া জেলাগুলোতেই নয়, গোটা রাজ্যেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকি কলকাতাতেও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি বিষয়টি নিয়ে আবগারি দপ্তরের কাছে জানতে চাওয়ার কথাও জানান।

    এর পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠেছিল। আগে যেখানে ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ রাখার নিয়ম ছিল, সেখানে এবার কেন তা বাড়িয়ে ৯৬ ঘণ্টা করা হল। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও অসন্তোষ দেখা যায়। যদিও আপাতত দোকান খোলায় কিছুটা স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা আবার বিক্রি শুরু করতে পেরে খুশি, কারণ কয়েকদিন ধরে আয় একেবারেই বন্ধ ছিল। অনেক ক্রেতাও আগেভাগে মদ কিনে রাখার পরিকল্পনা করছেন, কারণ সামনে আবার বন্ধের দিন আসছে।

    East Midnapore Tops Liquor Sale During Durga Puja

    আরও পড়ুনঃ ‘আলুর চিপস কারখানা হবে’, হুগলিতে আলু চাষিদের জন্য বড় প্রতিশ্রুতি শাহর

    জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের (West Bengal Assembly Election 2026) আগে ফের একই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে আবার বন্ধ হয়ে যাবে সমস্ত মদের দোকান ও বার। অর্থাৎ, এই খোলা থাকার সময়টা মাত্র আড়াই দিনের মতো। সব মিলিয়ে, ভোটের নিয়ম মেনে কিছুটা স্বস্তি মিললেও আবার খুব শীঘ্রই রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে মদের দোকান।

    Click here to Read More
    Previous Article
    প্রথম দফার ভোটেই বড় ইঙ্গিত! ১১০ আসনের দাবি কেন করলেন শাহ?
    Next Article
    Narendra Modi Live: যাদবপুরে নরেন্দ্র মোদির জনসভা থেকে সরাসরি|Jadavpur Live | BJP | WB Election 2026

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment