Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম দফার নির্বাচনে অশান্তি রুখতে প্রস্তুত কেন্দ্রীয় বাহিনী! জরুরি পরিস্থিতিতে থাকছে এয়ার অ্যাম্বুলেন্স

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। প্রথম দফা নির্বাচন ঘনিয়ে আসতেই নিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, সেজন্য একাধিক জেলাকে ‘অতি সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। প্রথম দফার নির্বাচনের আর মাত্র দু’দিন বাকি। আগামী ২৩ শে এপ্রিল প্রথম দফার নির্বাচন।

    ভোটে (West Bengal Assembly Election 2026) এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা:

    প্রথম দফার জন্য নির্বাচন কমিশন রাজ্যের কয়েকটি জেলাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে। কমিশনের তালিকায় মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং পুরুলিয়া- এই আটটি জেলাকে ‘অতি সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    নির্বাচনে যে কোনও মুহূর্তে চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষত দুর্গম এলাকা থেকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া বা প্রয়োজনে ‘এয়ার লিফট’-এর সুবিধা রাখতে কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। এমনকি দুটি হেলিকপ্টার বা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। ইতিমধ্যেই একটি এয়ার অ্যাম্বুলেন্স রাজ্যে পৌঁছে গিয়েছে। কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী মঙ্গলবার বায়ুসেনার আরও একটি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে। প্রতিটি হেলিকপ্টারে প্রায় ১৫ জন যাত্রী বহনের সক্ষমতা থাকবে।

    নির্বাচনের নিরাপত্তা আরও জোরদার করতে প্রযুক্তির ব্যবহারেও জোর দিচ্ছে কমিশন। বাহিনীর জওয়ানদের শরীরে ‘বডি ক্যামেরা’ লাগানো থাকবে। পাশাপাশি, ৩৬০ ডিগ্রি সিসি ক্যামেরা সংবলিত বিশেষ গাড়ি মোতায়েন করা রয়েছে। এই গাড়ি থেকে পাওয়া লাইভ ফুটেজ সরাসরি কমিশনের মনিটরিং সেলে পৌঁছবে, ফলে যেকোনও ঘটনার উপর তাৎক্ষণিক নজরদারি সম্ভব হবে।‌ সরু রাস্তায় দ্রুত পৌঁছতে বাইক টহলের উপরও জোর দেওয়া হচ্ছে।

    এর আগেই জানানো হয়েছিল, প্রথম দফার ভোটে অশান্তি মোকাবিলায় দুহাজারের বেশি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। সাধারণত ৮ থেকে ১০টি ভোটকেন্দ্র নিয়ে একটি সেক্টর গঠন করা হয়। প্রথম দফার নির্বাচনের জন্য বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক সেক্টর অফিস তৈরি করা হয়েছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে ৪৩০টি, পশ্চিম মেদিনীপুরে ৩৮০টি, বাঁকুড়ায় ৩৮০টি, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৩৯৩টি এবং মালদহে ২৬১টি সেক্টর অফিস গড়ে তোলা হয়েছে।

    Air ambulance available in West Bengal Assembly Election 2026

    আরও পড়ুন : ভোট-সংক্রান্ত ঘটনায় আইনভঙ্গ হলেই থাকবে না চাকরি! পুলিশ আধিকারিকদের কড়া হুঁশিয়ারি কমিশনের

    প্রথম দফার ভোটকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তা স্পষ্ট। কমিশনের এই বহুমুখী পরিকল্পনার লক্ষ্য একটাই শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

    Click here to Read More
    Previous Article
    সিঙ্গেল বেঞ্চের নির্দেশ স্থগিত! শিক্ষকদের ভোটের কাজে সবুজ সঙ্কেত হাই কোর্টের
    Next Article
    ‘অন্য কোথাও ভোট দিলে কে*টে পিস পিস করে দেব’, ভোটের দু’দিন আগে Viral তৃণমূল নেতার Video

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment