Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পাঞ্জাবে ভেঙে যাবে আপ সরকার? একসঙ্গে দল ছাড়তে পারেন ২৮ জন বিধায়ক

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আম আদমি পার্টির (Aam Aadmi Party) অন্দরে বড়সড় ভাঙনের ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে। সম্প্রতি একযোগে ৭ জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার পর সংসদের উচ্চকক্ষে আম আদমি পার্টির শক্তি কমে দাঁড়িয়েছে মাত্র ৩-এ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, কারণ জাতীয় স্তরে দলের উপস্থিতির উপর এর প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

    পাঞ্জাবে ভেঙে যাবে আপ (Aam Aadmi Party) সরকার?

    এই পরিস্থিতির মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়েছে হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্যসভাপতি নবীন জয়হিন্দের বিস্ফোরক দাবি। তাঁর মতে, পাঞ্জাবে দলের ভিত নড়বড়ে হয়ে পড়েছে এবং প্রায় ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। জয়হিন্দ আরও অভিযোগ করেছেন, দলত্যাগী সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে শারীরিক নিগ্রহের ঘটনাও ঘটেছে, যার জেরে অসন্তোষ চরমে পৌঁছেছে।

    আরও পড়ুন: চলতি বছরের জুনেই হতে চলেছে G7 সামিট! ফের সাক্ষাতের সম্ভাবনা ট্রাম্প-মোদীর

    উল্লেখ্য, সম্প্রতি রাঘব চাড্ডার নেতৃত্বে স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা ও বিক্রম সাহানি বিজেপিতে যোগ দেন। এর ফলে আপের ১০ জন রাজ্যসভার সাংসদের মধ্যে ৭ জনই এখন গেরুয়া শিবিরে। এই ঘটনাকে ঘিরে দলের ভিতরে অসন্তোষ যে বেড়েছে, তা কার্যত স্পষ্ট হয়ে উঠেছে।

    এদিকে পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা মণীশ সিসোদিয়া দিল্লিতে ফিরে সরাসরি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে পাঞ্জাবের মন্ত্রী বলবীর সিংও তাঁর সঙ্গে দেখা করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকে বিজেপির বিরুদ্ধে ‘অপারেশন লোটাস’ চালানোর অভিযোগও তোলা হয়েছে।

    Will the Aam Aadmi Party govt in Punjab collapse?

    আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোটের নিরাপত্তায় আরও কড়াকড়ি, বড় সিদ্ধান্ত নিল কমিশন

    সব মিলিয়ে আপের (Aam Aadmi Party) সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ একদিকে সংসদে সংখ্যার পতন, অন্যদিকে পাঞ্জাবে সম্ভাব্য ভাঙনের আশঙ্কা। নবীন জয়হিন্দের দাবি কতটা বাস্তব রূপ নেবে, তা সময়ই বলবে, তবে এই মুহূর্তে পরিস্থিতি যে দলের জন্য উদ্বেগজনক, তা বলাই বাহুল্য।

    Click here to Read More
    Previous Article
    ‘ভারত দেশ নয়, বরং একটি সভ্যতা’, আমেরিকায় IIT ২০২৬ গ্লোবাল কনফারেন্সে মন্তব্য সদগুরুর
    Next Article
    যুদ্ধবিধ্বস্ত গাজায় গণতন্ত্রের জয়গান! ভয় সরিয়ে রেখেই ভোটের লাইনে বিপুল মানুষ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment