Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অল্পের জন্য রক্ষা! রাস্তা ভুলে হেলিপ্যাডের বদলে পার্কিংয়ে অবতরণ করল মন্ত্রীর হেলিকপ্টার

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস আগেই মহারাষ্ট্রে (Maharashtra) এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তাঁর সেই মর্মান্তিক মৃত্যুর ক্ষত এখনও দগদগে। তারই মধ্যে ফের চাঞ্চল্য ছড়াল আরেকটি ঘটনা। কপালজোরে রক্ষা পেলেন ফড়ণবিস মন্ত্রিসভার সদস্য ছগন ভুজবলের। জানা গিয়েছে হেলিকপ্টার নির্ধারিত হেলিপ্যাডে নামার বদলে ভুলবশত দূরের একটি পার্কিং এলাকায় অবতরণ করে। শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় অল্পের জন্য বড়সর রকমের একটি দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

    মহারাষ্ট্রে (Maharashtra) অল্পের জন্য প্রাণে বাঁচলেন মন্ত্রী:

    সূত্রের খবর, সমাজসংস্কারক মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে পুণেতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ভুজবল। সেই সময়েই এই ঘটনাটি ঘটে। পরে নিজেই ঘটনার কথা স্বীকার করে তিনি জানান, পাইলট ভুল করে নির্ধারিত হেলিপ্যাডের বদলে অন্যত্র অবতরণ করেন। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং তিনি সহ সকলেই নিরাপদে আছেন বলে জানান মন্ত্রী।

    আরও পড়ুন:৩৫ টি পরীক্ষায় ব্যর্থ হয়েও UPSC-তে বাজিমাত! প্রথমে IPS, পরে IAS হয়ে নজির গড়লেন বিজয়

    পুণে গ্রামীণ পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর বিস্তারিত রিপোর্ট অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে পাঠানো হবে। পাশাপাশি, পাইলটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। যদিও এই গুরুতর ত্রুটি নিয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট হেলিকপ্টার পরিচালন সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

    উল্লেখ্য, হেলিকপ্টার অবতরণের আগে সংশ্লিষ্ট প্রশাসনের তরফে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দেওয়া হয়। সেই অনুযায়ী পুণে জেলা পুলিশের তরফে একটি হেলিপ্যাডও প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে নির্ধারিত জায়গা থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পার্কিং এলাকায় অবতরণ করে হেলিকপ্টারটি, যার ফলে আশপাশের এলাকায় ধুলোয় ঢেকে যায় এবং আতঙ্ক ছড়ায়।

    Minister narrowly escapes death in helicopter mislanding in Maharashtra.
    মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল

    আরও পড়ুন: ২১ ঘন্টার বৈঠকেও মিলল না কোনও রফাসূত্র! পাকিস্তানে ভেস্তে গেল ইরান-আমেরিকা শান্তি আলোচনা?

    এই ঘটনা ফের একবার উসকে দিয়েছে গত ২৬ জানুয়ারির বারামতি বিমান দুর্ঘটনার সেই মর্মান্তিক স্মৃতি, যেখানে প্রাণ হারিয়েছিলেন অজিত পাওয়ার-সহ মোট পাঁচজন। সেই দুর্ঘটনায় অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং তদন্তে একাধিক গাফিলতির অভিযোগ সামনে আসে। ফলে মহারাষ্ট্রের (Maharashtra) নতুন এই ঘটনাকে ঘিরে বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটে নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ
    Next Article
    'মোদি ক্ষমতায় আসলে মহিলাদের ৩০০০ টাকা করে দেবে' দাবি বিজেপি কর্মী সমর্থকের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment