Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ম্যাচের পর টিম বাসে সশস্ত্র ডাকাত দলের আক্রমণ! বিশ্বকাপের আগে মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: সশস্ত্র ডাকাত দলের আক্রমণে মর্মান্তিক মৃত্যু হল তরুণ ফুটবলারের। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ম্যাচ খেলে ফেরার সময়ে টিম বাসে আচমকাই আক্রমণ করে ডাকাত দল। সেই সময়ে পালাতে গিয়েও প্রাণে বাঁচলেন না ঘানার ফুটবলার ডমিনিক ফ্রিমপং (Dominic Frimpong)। তিনি ঘানার প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির উইঙ্গার ছিলেন।

    প্রাণ হারিয়েছেন তরুণ ফুটবলার ডমিনিক ফ্রিমপং (Dominic Frimpong):

    সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০ বছর বয়সী ডমিনিক ফ্রিমপং ঘানার ফুটবলে ভবিষ্যৎ তারকা হিসেবেও বিবেচিত হচ্ছিলেন। এমতাবস্থায়, তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল মহল। ইতিমধ্যেই ঘানার ফুটবল অ্যাসোসিয়েশন ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

    Young footballer Dominic Frimpong has lost his life.

    এর আগেও ঘটেছে এমন ঘটনা: চাঞ্চল্যকর বিষয় হল, ঘানার ফুটবলে আর আগেও এমন ঘটনা ঘটেছে। মূলত, ২০২৩ সালে ডাকাতরা সামারটেক্সের বিরুদ্ধে ম্যাচ খেলে ফেরার পথে লেগন সিটিসের বাসে হামলা করে। তবে, ওই ঘটনায় কারোর প্রাণহানি না ঘটলেও এবার মৃত্যু হল ফ্রিমপংয়ের। বারংবার এহেন ঘটনার পুনরাবৃত্তিতে অবশেষে হুশ ফিরেছে ঘানা ফুটবলের। ইতিমধ্যেই ফুটবল সংস্থার তরফে জানানো হয়েছে এবার ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ খেলার ক্ষেত্রে যাতায়াতের সময়ে ক্লাবগুলির নিরাপত্তা যাতে বৃদ্ধি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও পড়ুন: ভারতের কাছ থেকে কোনও টোল নয়! হরমুজে করা হবে সাহায্যও, বড় ঘোষণা ইরানের

    কীভাবে মৃত্যু হল ফ্রিমপংয়ের: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফ্রিমপংয়ের ক্লাব বেরেকুম চেলসি
    ঘানার দক্ষিণ অঞ্চলের শহর সামরেবোইয়েতে সামারটেক্সের বিরুদ্ধে ম্যাচ খেলছিল। সেই ম্যাচ শেষে ফেরার পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে ফ্রিমপংদের টিম বাসে আচমকাই আক্রমণ করে মুখোশধারী ডাকাত দল।

    আরও পড়ুন: নিলামে জলের মতো টাকা খরচ করেও মিলছে না লাভ! কেন বারবার ব্যর্থ হচ্ছে শাহরুখের KKR?

    এদিকে, বিপদ বুঝতে পেরে বাসের চালক বাসটি পিছনের চেষ্টা করলেও সেই সময়ে ডাকাতরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। খেলোয়াড় এবং স্টাফরা প্রাণ বাঁচাতে ঝোপঝাড়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও ডাকাতদের গুলিতে জখম হন ফ্রিমপং। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেও জানা গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘আর্থিক চাপ রয়েছে’, DA দিতে আরও সময় চাইল রাজ্য, সরকারি কর্মীদের জন্য ‘খারাপ খবর’?
    Next Article
    ‘৫৬ ইঞ্চির বুক, কিন্তু চোখে চোখ রাখতে পারেন না’! Raiganj থেকে Modiকে তীব্র আক্রমণ Rahul Gandhi-র

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment