Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুড়ি তরকারি থেকে চা-বিড়ি, জেলায় জেলায় ভোট দিলেই মিলছে উপহার

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : প্রথম দফার (West Bengal Assembly Election 2026) ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসতে শুরু করেছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। কোথাও ভোটারদের জন্য খাবারের আয়োজন, কোথাও আবার উপহার বা কুপন বিলির ঘটনা সামনে এসেছে। অনেকেই মনে করছেন ভোটাদের প্রভাবিত করতেই রাজনৈতিক দলগুলি এমন ব্যবস্থা করেছে।

    নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ভোটারদের খাবার বিলি

    আজ জেলায় জেলায় বঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচন। ভোটারদের খাওয়ানোর জন্য কোথাও তৃণমূল প্রার্থী আবার কোথাও বিজেপি প্রার্থীরা ব্যবস্থা করেছেন। বৃহস্পতিবার সকালেই হাসন কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল শেখ নিজের ভোট দেন। তার কিছুক্ষণ পর থেকেই এলাকায় দেখা যায় ভোটারদের জন্য মুড়ি-তরকারির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোট দেওয়ার পরেই এই খাবার দেওয়া হচ্ছে। কার উদ্যোগে এই আয়োজন, সেই প্রশ্নের উত্তরে অনেকেই কাজল শেখের নামই উল্লেখ করেছেন।

    অন্যদিকে ধূপগুড়িতে দেখা গিয়েছে ভিন্ন ছবি। সেখানে ভোটারদের জন্য শুধুমাত্র খাবার নয়, দেওয়া হচ্ছে ছোট উপহারও। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটারদের আকৃষ্ট করতে পান-সুপারি, বিড়ি এবং গরম লাল চা বিতরণ করা হচ্ছে। ছাতনা এলাকাতেও উঠেছে একই ধরনের অভিযোগ। একাধিক বুথের আশেপাশে ভোটারদের মধ্যে কুপন বিলি করা হচ্ছে বলে খবর। কোথাও বুথের নির্দিষ্ট দূরত্বের মধ্যে, আবার কোথাও কিছুটা দূরে এই কুপন দেওয়া হচ্ছে। বিভিন্ন রঙের এই কুপনের মূল্য ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

    ওই কুপন দেখিয়ে নির্দিষ্ট দোকান থেকে সমমূল্যের পণ্য নেওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। বিরোধীদের দাবি, ভোটারদের প্রভাবিত করতেই এই কৌশল নেওয়া হয়েছে। বিনপুর বিধানসভা কেন্দ্রের এড়গদা অঞ্চলেও একই চিত্র ধরা পড়েছে। গুইয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের ১৭৬ নম্বর বুথের কাছে একদিকে বিরোধী শিবির ভোটারদের ছোলা-মুড়ি দিচ্ছে, অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে লাড্ডু বিলি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

    voters are receiving gifts just by voting in west bengal assembly election 2026

    আরও পড়ুন : ‘৫০ বছরের রেকর্ড ভাঙল’! বাংলার ভোট নিয়ে বড় কথা বললেন মোদী

    ভোট চলাকালীন এই ধরনের খাবার বা উপহার বিলি নির্বাচন বিধির পরিপন্থী কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। বারবার এমন অভিযোগ সামনে আসায় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ বাড়ছে। এখন নজর প্রশাসনের দিকে-এই অভিযোগগুলির ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    অশান্তির আশঙ্কা কাটিয়ে ‘শান্তিপূর্ণ’ প্রথম দফার ভোট! কমিশনের তৎপরতায় খুশি শাসক-বিরোধীরা
    Next Article
    ২৭ এপ্রিল, DA নিয়ে বড় মামলার শুনানি কলকাতা হাইকোর্টে, জয়ের আশায় সরকারি কর্মীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment