Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মহিলা শৌচাগারে গোপন ক্যামেরা! আরজি করের পর রুবি হাসপাতালে ‘সঞ্জয়’, অভিযোগ ঘিরে তোলপাড়

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : শহরের (Kolkata) এক বেসরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ। কলকাতার রুবি জেনারেল হাসপাতালে (Ruby General Hospital) মহিলা শৌচাগারে গোপনে মোবাইল রেখে ভিডিও রেকর্ডিং করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালে নিরাপত্তা নিয়ে।

    রুবি জেনারেল হাসপাতালে (Ruby General Hospital) নিরাপত্তা প্রশ্নের মুখে

    ওই মহিলার অভিযোগ অনুযায়ী, তিনি তার মাকে নিয়ে চিকিৎসার জন্য ওই হাসপাতালে আসেন। চিকিৎসা শেষ হওয়ার পর হাসপাতালের মহিলা শৌচাগরে যান ওই মহিলা। আর সেখানেই এই ঘটনার সূত্রপাত। শৌচাগার থেকে বেরোনোর সময় তিনি দেখতে পান ফলস সিলিং-এর আড়ালে লুকিয়ে রাখা রয়েছে একটি মোবাইল ফোন। আর ওই মোবাইলে ভিডিও রেকর্ড করা হচ্ছিল বলে অভিযোগ। এই নিন্দনীয় ঘটনায় অভিযুক্ত হাসপাতালেরই এক সাফাইকর্মী সঞ্জয় জানা।

    এই ঘটনায় প্রতিবাদ করেন ওই মহিলা ও তার মা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষকে এই অভিযোগ জানানো হয়। ঘটনাস্থলেই ওই সাফাই কর্মীকে আটকানো হয়। ওই মহিলার আরও অভিযোগ প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন।

    কিন্তু মহিলা ও তার মা কোনরকম সমঝোতায় রাজি হননি। পরে মহিলা তার পরিবারের সদস্যদের খবর দেন এবং বিষয়টি সংবাদ মাধ্যমের নজরে আনেন। পরবর্তী ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়। পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। হাসপাতালের সাফাই কর্মী সঞ্জয় জানার বিরুদ্ধে ওই মহিলা ও তার মা আনন্দপুর পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন।

    No action against Sanjay in Ruby General Hospital secret video case

    আরও পড়ুন : বুথে ঢোকার আগে ডাবল চেক! ভোট দেওয়ার আগে জেনে রাখুন নির্বাচন কমিশনের নয়া নির্দেশ

    ইতিমধ্যেই এই ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি ছড়িয়ে পড়তেই ওই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ঘটনায় তদন্তের দাবি করেছেন এবং সঞ্জয় জানার কঠোর শাস্তির আবেদন করেছেন।

    Click here to Read More
    Previous Article
    মোদীর পথে মদন! বাংলায় ভোটের অস্ত্র ''ঝালমুড়ি"? Modir Pothe Madan
    Next Article
    ভিন রাজ্য থেকে ফিরছে শ্রমিকরা! হাতে তিরঙ্গা, মুখে জয় শ্রীরাম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment