Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মহিলা বিল থেকে রাষ্ট্রপতি ইস্যু, বড়জোড়া সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে প্রচারে নেমে এবার মহিলাদের ইস্যু নিয়েই সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। মহিলা সংরক্ষণ বিল থেকে শুরু করে রাষ্ট্রপতির অপমান, সব বিষয়েই শাসকদলকে নিশানা করেন তিনি।

    মহিলা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ মোদীর (Narendra Modi)

    সভায় মোদী (Narendra Modi) বলেন, তৃণমূল নাকি বাংলার মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর অভিযোগ, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের আইন কার্যকর হতে দেয়নি তৃণমূল, বরং কংগ্রেসের সঙ্গে মিলে তা আটকে দিয়েছে। তিনি দাবি করেন, তৃণমূল চায় না বেশি সংখ্যায় মহিলা বিধায়ক বা সাংসদ হোক।

    এর পাশাপাশি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গও তোলেন। মোদী (Narendra Modi) বলেন, বাংলায় এসে রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। এই ঘটনা মানুষ ভুলবে না বলেও মন্তব্য করেন তিনি। আদিবাসী সমাজের উন্নয়ন নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন মোদি।

    এদিন সভা থেকে মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি গুলি হল –

    1. বছরে প্রায় ৩৬ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে মহিলাদের
    2. গর্ভবতী মহিলারা ২১ হাজার টাকা পাবেন, সন্তান জন্মের পর অতিরিক্ত ৫ হাজার টাকা সহায়তা
    3. মেয়েদের উচ্চশিক্ষার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য
    4. কিডনি রোগে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিসের ব্যবস্থা
    5. ‘লাখপতি দিদি’ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেওয়া হবে
    6. বিদ্যুতের বিল কমাতে ‘পিএম সূর্যঘর যোজনা’র মাধ্যমে পরিবার পিছু ৮০ হাজার টাকা সহায়তা
    7. পানীয় জলের সমস্যার সমাধান করা হবে

    What did Narendra Modi say about the women's quota bill?

    আরও পড়ুনঃ কাজ বন্ধ হওয়ার ইমেলকে ‘গুজব’ বলল তৃণমূল, তবে এখনও নীরব IPAC, বাড়ছে জল্পনা

    অন্যদিকে তৃণমূলের দাবি, তাদের দলে মহিলাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। প্রার্থী তালিকায় অনেক মহিলা জায়গা পেয়েছেন, লোকসভাতেও দলের মহিলা সাংসদের সংখ্যা কম নয়। বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অভিযোগকে তারা ঠিক বলে মানতে নারাজ।

    Click here to Read More
    Previous Article
    'এই পুলিশই উল্টো করে ঝুলিয়ে সোজা করবে', অনুব্রত গড়ে দাঁড়িয়ে কেষ্টকে নিশানা SUKANTA MAJUMDAR
    Next Article
    বন্ধ হচ্ছে একের পর এক স্কুল ! রাজস্থানের থেকেও খারাপ অবস্থা বাংলার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment