Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কুয়াশার দাপট উত্তরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, আজ কেমন থাকবে রাজ্যের জেলাগুলির আবহাওয়া?

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে। এরই মধ্যে শীত বিদায়ের পথে হাজির নিম্নচাপ। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সাত দিন রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সকালের দিকে হালকা শীতের আমেজ। বেলা বাড়তেই উধাও হবে তা। এদিকে নিম্নচাপের জেরে বৃষ্টি কি হবে? আবহাওয়ার সম্পূর্ণ আপডেট জেনে নিন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ১৯ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। ফেব্রুয়ারির শেষ থেকে একেবারে উধাও হবে শীত। তার আগে শীতের হালকা আমেজ থাকবে রাজ্যে। চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস।

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। হাওয়া অফিস বলছে, হঠাৎ করে শীত কমছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়, যা ধীরে ধীরে সরছে। আবার আরও একটি পশ্চিমী ঢুকেছে শুক্রবার। আরও একটি ঝঞ্ঝা ঢুকবে এদিন।

    আপাতত সাতদিন রাজ্যে শুষ্ক থাকবে আবহাওয়া। সাগরে নিম্নচাপ ফুঁসতে থাকলেও ঝড়-বৃষ্টি হবে না কোথাও। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলারই কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে। তবে বেলা বাড়তে তা সরে যাবে।

    আরও পড়ুন: মাত্র ৬ মিনিটেই সম্পন্ন হবে এক ঘন্টার সফর! অসমবাসীর জন্য বড় উপহার প্রধানমন্ত্রীর

    south bengal weather(197)

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের শীতের আমেজ বজায় রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা ৫-৬ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে। সমতলের একাধিক জায়গায়ও তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আপাতত তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। বজায় থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে কুয়াশার অধিক দাপটের সম্ভাবনা।

    Click here to Read More
    Previous Article
    আসছে জোড়া ‘ভিলেন’, আজ থেকেই ফের বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া! আপডেট
    Next Article
    শীত যেতেই হাজির নিম্নচাপ! দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি? আগামীকালের আবহাওয়া

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment