Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের ডিউটি করলে কত টাকা পাবেন? ২০২৬ নির্বাচনের আগে সামনে এল সম্ভাব্য ভাতার তালিকা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে ভোটের ডিউটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এই দায়িত্ব পালন করলে কত টাকা ভাতা (Election Duty Allowance) পাওয়া যাবে, তা নিয়েই বেশি আগ্রহ দেখা যাচ্ছে। যদিও পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ হয়নি, তবে একটি প্রাথমিক খসড়া থেকে বিভিন্ন পদে কত টাকা পারিশ্রমিক মিলতে পারে তার একটা ধারণা পাওয়া গেছে।

    ভোট পরিচালনার দায়িত্ব থাকা অফিসাররা কত টাকা (Election Duty Allowance) পাবেন?

    খসড়া অনুযায়ী, ভোট পরিচালনার প্রধান দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসাররা মোট প্রায় ৩০০০ টাকা ভাতা (Election Duty Allowance) পেতে পারেন। অন্যদিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের জন্য প্রায় ২৬০০ টাকা পারিশ্রমিকের প্রস্তাব রয়েছে।

    এই টাকার মধ্যে রয়েছে বিভিন্ন খাত। দুই দিনের প্রশিক্ষণের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রায় ১০০০ টাকা এবং পোলিং অফিসারদের প্রায় ৮০০ টাকা দেওয়া হতে পারে। ভোটের আগে ইভিএমসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের দিন প্রিজাইডিং অফিসাররা ৫০০ টাকা এবং পোলিং অফিসাররা ৪০০ টাকা পেতে পারেন। একইভাবে ভোটের দিন বা গণনার দিনের জন্যও যথাক্রমে ৫০০ ও ৪০০ টাকা বরাদ্দ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দুই দিনের টিফিন বা জলখাবারের জন্য উভয় ক্ষেত্রেই ১০০০ টাকা করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

    ভোটের সঙ্গে যুক্ত অন্য কর্মীদের জন্যও ভাতার (Election Duty Allowance) কথা বলা হয়েছে। মাইক্রো অবজার্ভারদের প্রায় ২০০০ টাকা, সেক্টর ম্যাজিস্ট্রেট, জোনাল অফিসার ও কাউন্টিং সুপারভাইজারদের প্রায় ১৫০০ টাকা ভাতা মিলতে পারে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট জোনাল অফিসারদের জন্য ১০০০ টাকা এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের জন্য প্রায় ১৪০০ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।

    Election Commission Publishes 2002 Voter List Online Ahead of SIR in Bengal

    আরও পড়ুনঃ ভোটার তালিকা থেকে নাম উধাও! ফের সুপ্রিম কোর্টে রাজ্য, কী বললেন মেনকা গুরুস্বামী?

    এছাড়া রিসেপশন অফিসার, ক্যাশিয়ার, ভিএও এবং ইন্সট্রাক্টরদের প্রায় ১৮০০ টাকা এবং ভিলেজ অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট ও চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য প্রায় ১৭০০ টাকা ভাতার সম্ভাবনা রয়েছে। তবে এগুলো সবই এখনও প্রাথমিক খসড়ার ভিত্তিতে তৈরি। যদি প্রশিক্ষণের দিন বাড়ে, তাহলে ভাতার অঙ্কও কিছুটা বাড়তে পারে। নির্বাচন কমিশন চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে (Election Duty Allowance)।

    Click here to Read More
    Previous Article
    সিলিন্ডার কিনে বড় ধাক্কা! ১৪ কেজির গ্যাস সিলিন্ডারে মিলল ১০ কেজি জল, ইসলামপুরে চাঞ্চল্যকর অভিযোগ
    Next Article
    Suvendu Adhikari Live: হলদিবাড়িতে শুভেন্দু অধিকারীর সভা থেকে সরাসরি | BJP Live

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment