Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    করেছিলেন ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাকিস্তানে প্রশিক্ষণ, অবশেষে দোষী সাব্যস্ত পাক নাগরিক

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক: ইরানি হ্যান্ডেলারের নির্দেশে ট্রাম্পকে (Donald Trump) হত্যার ছক পাক যুবকের! এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হল ৪৮ বছর বয়সি পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে। ব্রুকলিনের একটি আদালতে জুরি বোর্ড তাঁকে হত্যা ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদ সহ একাধিক অভিযোগে দোষী ঘোষণা করেছে। সূত্রের খবর, এই পরিকল্পনার নেপথ্যে ছিল ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। যদিও আদালতে মার্চেন্ট দাবি করেন, তাঁর পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়ায় তিনি বাধ্য হয়েই এই চক্রান্তে জড়িয়ে পড়েছিলেন।

    ট্রাম্পকে (Donald Trump) হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত পাক নাগরিক:

    তদন্তকারীরা দাবি, ২০২৪ সালের জুন মাসে কুইন্স এলাকার ফ্লোরাল পার্ক মোটর লজে বসে তিনি এক সহযোগীর সঙ্গে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিলেন। তাদের পরিকল্পনা ছিল একটি রিপাবলিকান সমাবেশে ট্রাম্পের উপর হামলা করা। তবে পরে নাটকীয়ভাবে জানা যায় যে, যে সহযোগীর সঙ্গে বসে তিনি হত্যার ছক কষেছিলেন তিনি আসলে FBI-এর একজন গোপন তথ্যদাতা। এছাড়াও মার্চেন্ট আরও দু’জন গোপন FBI এজেন্টকে ভাড়াটে খুনি ভেবে তাঁদের হাতে পাঁচ হাজার ডলার করে অগ্রিম অর্থও তুলে দেন। ২০২৪ সালের অগস্টে যুক্তরাষ্ট্র ছেড়ে পালানোর চেষ্টা করার সময় তাঁকে গ্রেফতার করা হয়।

    আরও পড়ুন: একঘেয়ে চিংড়ির রান্না নয়! আজ বানান ইচা মারা; স্বাদ বদল করতে আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই রেসিপিটি

    তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানে থাকাকালীনই মার্চেন্ট ট্রাম্পকে হত্যার জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। তারপর ২০২২ সালের শেষ অথবা ২০২৩ সালের শুরুর দিকে তিনি ইরানের সামরিক বাহিনীর প্রভাবশালী ইউনিট আইআরজিসি-র হয়ে কাজ শুরু করেন বলে অভিযোগ। সেই সময়ে তাঁকে গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে গোপন অভিযানের কৌশল অর্থাৎ ‘ট্রেডক্রাফ্ট’-এর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও আদালতে দাঁড়িয়ে তিনি এও স্বীকার করেন আইআরজিসি যে একটি ঘোষিত সন্ত্রাসী সংগঠন তা তিনি আগে থেকেই জানতেন।

    তদন্তকারীদের দাবি, সবরকম প্রশিক্ষণ শেষ হওয়ার পর ২০২৪ সালের এপ্রিল মাসে তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। মার্চেন্ট আদালতে জানান, তাঁর ইরানি হ্যান্ডেলার নির্দিষ্টভাবে কারও নাম না বললেও টার্গেট হিসেবে তিনজন মার্কিন রাজনৈতিক নেতার একটি তালিকা দিয়েছিল। সেই তালিকায় ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান নেতা নিকি হ্যালির নাম ছিল বলে জানান অভিযুক্ত মার্চেন্ট।

     Pakistani man convicted of plotting to assassinate Donald Trump
    অভিযুক্ত পাক নাগরিক আসিফ মার্চেন্ট

    আরও পড়ুন: আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতার টাকা! ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার

    তবে মার্চেন্টের আইনজীবী আভি মস্কোভিটজ আদালতে দাবি করেন, তাঁর মক্কেল আসলে পুরোপুরি পরিকল্পনাটিতে জড়িত ছিলেন না, শুধুমাত্র পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েই এই ষড়যন্ত্রে অংশ নেওয়ার ভান করেছিলেন। কিন্তু এফবিআই কর্মকর্তাদের দাবি, গ্রেফতারের পর জেরায় মার্চেন্ট পরিবারের উপর কোনরকম হুমকির কথা আগে কখনও উল্লেখই করেননি। বরং তদন্তকারীদের তিনি জানিয়েছিলেন, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুর প্রতিশোধ নিতেই ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    ‘মমতা আমার ছোট বোনের মতো, হয়তো রাগ করেছেন’, উত্তরবঙ্গের সভা থেকে কেন এমন বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?
    Next Article
    পাইকপাড়ার বোমা বিস্ফোরণ নিয়ে মমতা ব্যানার্জিকে চরম দিলেন বিজেপি নেত্রী

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment