Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও উন্নত দিল্লি মেট্রো, দেশের প্রথম ‘রিং মেট্রো’ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাত ধরে

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : দেশের বিভিন্ন শহরে মেট্রো (Metro) পরিবহনে উন্নয়ন হচ্ছে। রবিবার দিল্লি মেট্রোর নতুন করিডরের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি দেশের প্রথম ‘রিং মেট্রো’ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোলাপি লাইন অর্থাৎ মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর রুট এবং দীপালি চক-মজলিস পার্ক রুট অর্থাৎ ম্যাজেন্টা লাইন, এই দুটি করিডর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বেশ কিছু আবাসন প্রকল্প এবং নয়া পরিকাঠামোর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।

    কত কিমি দীর্ঘ দুই মেট্রো (Metro) করিডর?

    জানা যাচ্ছে, মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর করিডর প্রায় ১২.৩ কিমি দীর্ঘ। আর দীপালি চক-মজলিস পার্ক করিডর প্রায় ৯.৯ কিমি দীর্ঘ। এই দুটি নতুন করিডর সংযুক্ত হওয়ায় দিল্লিতে পিঙ্ক লাইনের বিস্তৃতি হল ৭১.৫৬ কিমি। কিন্তু একে রিং মেট্রো কেন বলা হচ্ছে?

    Narendra modi inaugurated first ring metro in delhi

    কেন নাম রিং মেট্রো: আসলে এই দুটি নতুন করিডর সংযুক্ত হয়ে যাওয়ায় সমগ্র রাজধানী শহরকে চক্রাকারে জুড়ে দিয়েছে মেট্রো রেল। গোলাপি লাইন করিডরের স্টেশনগুলির মধ্যে রয়েছে বুরারি, ঝারোদা মাজরা, জগতপুর ওয়াজিরাবাদ, সোরঘাট, নানকসার সোনিয়া বিহার, খাজুরি খাস, ভজনপুরা, যমুনা বিহার।

    আরও পড়ুন :  যুদ্ধের আঁচ মধ্যবিত্তের হেঁশেলে, রান্নার গ্যাসের পর এবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি? কী জানাল কেন্দ্র

    কী কী স্টেশন রয়েছে: এই রুটেই যমুনা নদীর উপরে একটি নতুন সেতু এবং দ্বিতল ভায়াডাক্ট তৈরি করা হয়েছে। একটি মেট্রো (Metro) লাইন এবং একটি সড়কপথের উড়ালপুল দুটিকেই বহন করছে এই ভায়াডাক্ট। অপরদিকে ম্যাজেন্টা লাইনকে প্রসারিত করায় এই লাইনের মোট দৈর্ঘ্য হল প্রায় ৪৯ কিমি। বোটানিক্যাল গার্ডেন এবং কৃষ্ণ পার্ক এক্সটেনশন করিডরের একটি সম্প্রসারণ এই লাইন।

    আরও পড়ুন : নারী দিবসের উপহার, কবে থেকে ঢুকবে যুবসাথীর টাকা? এল বড় ঘোষণা

    এই করিডরে পড়ছে মধুবন চক, উত্তর পিতমপুরা প্রশান্ত বিহার, হায়দারপুর গ্রাম, হায়দারপুর বদলি মোড় এবং ভালস্বা স্টেশন। এই দুই করিডর সংযুক্ত হওয়ায় উত্তর ও উত্তর পূর্ব দিল্লির মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক, ১৬ দফা দাবি পেশ বিজেপির
    Next Article
    SIR নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ উত্তরপ্রদেশের ডেপুটি সিএম ব্রজেশ পাঠকের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment