Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    T20 বিশ্বকাপ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়ার নতুন টোটকা! ফাইনালের আগে নেওয়া হল বড় পদক্ষেপ

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপের ফাইনাল তথা চূড়ান্ত ম্যাচটি হতে চলছে আগামী ৮ মার্চ। যেটি সম্পন্ন হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই ম্যাচটি ভারত (Team India) এবং নিউজিল্যান্ডের মধ্যে সম্পন্ন হবে। এদিকে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামটি এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার জন্য ‘আনলাকি’ হিসেবে বিবেচিত হয়েছে। এই মাঠে বেশ কয়েকটি বড় ম্যাচে টিম ইন্ডিয়া পরাজিত হয়েছে। এমন পরিস্থিতিতে, এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচের আগে, টিম ইন্ডিয়া একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। যেটিকে অনেকেই টোটকা হিসেবে বিবেচিত করছেন। মূলত, ফাইনালের আগে, টিম ইন্ডিয়া তাদের থাকার ব্যবস্থা, অর্থাৎ হোটেল পরিবর্তন করেছে।

    ফাইনালের আগে টিম ইন্ডিয়ার (Team India) হোটেল পরিবর্তন:

    মিডিয়া রিপোর্ট অনুসারে, ফাইনাল ম্যাচের আগে ভারতীয় দলের হোটেল পরিবর্তন করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে নেতিবাচক ইতিহাসের অবসান ঘটিয়ে নতুন নজির গড়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের ODI বিশ্বকাপ ফাইনালের সময় দলটি যে হোটেলে ছিল সেখানে আর টিম ইন্ডিয়া থাকবে না। তবে, কেন এই পরিবর্তন করা হয়েছে, সেই সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

    Team India new trick to win T20 World Cup.

    টিম ইন্ডিয়া ২ টি বড় ম্যাচে হেরেছে: উল্লেখ্য যে, যে ২০২৩ সালের ODI বিশ্বকাপের পর থেকে, টিম ইন্ডিয়া ICC টুর্নামেন্টে মাত্র ২ টি ম্যাচ হেরেছে। ২ টি পরাজয়ই এই মাঠে ঘটেছে। ভারত ২০২৩ সালের ODI বিশ্বকাপের ফাইনাল এই মাঠেই খেলেছিল। যেখানে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়। এদিকে, টিম ইন্ডিয়া এবারের T20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার ৮-এর ম্যাচ খেলেছিল। সেই ম্যাচটিও হেরেছিল। টিম ইন্ডিয়া ওই দু’বার একই হোটেলে থেকেছিল। তাই এবার ফাইনালের জন্য আর কোনও ‘রিস্ক’ নিতে চায়না টিম ইন্ডিয়া।

    আরও পড়ুন: UPSC-তে প্রথম প্রচেষ্টায় বাজিমাত! বৈভব সূর্যবংশীর মামা হলেন IPS অফিসার

    এই মাঠে T20 আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার রেকর্ড: জানিয়ে রাখি যে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ১০ টি T20 ম্যাচ খেলেছে। যেখানে টিম ইন্ডিয়া ৭ টি ম্যাচ জিতেছে এবং বাকি ৩ টিতে হেরেছে।

    আরও পড়ুন: বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ভেস্তে গেল চ্যাম্পিয়ন হবে কে? কী বলছে ICC-র নিয়ম?

    উল্লেখ্য যে, এবারের T20 বিশ্বকাপে ভারত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২ টি ম্যাচও খেলেছে। যেখানে টিম ইন্ডিয়া নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়েছে। তবে সুপার ৮-এ দক্ষিণ আফ্রিকার কাছে তারা ৭৬ রানে পরাজিত হয়। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে টিম ইন্ডিয়া। সেটাও এই মাঠে। এখন, ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া কেমন পারফরম্যান্স প্রদর্শন করে সেটাই দেখার বিষয়।

    Click here to Read More
    Previous Article
    মুর্শিদাবাদের কান্দিতে BJPর পরিবর্তন যাত্রায় মানুষের জনজোয়ার,'পাল্টানো দরকার এই সরকার' দাবি কর্মীদের
    Next Article
    ‘রাশিয়ার তেল কিনতে কারও অনুমতি লাগবে না’, আমেরিকার ‘ছাড়’ বিতর্কে স্পষ্ট বার্তা কেন্দ্রের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment