Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    T20 বিশ্বকাপ জিতে টাকার বৃষ্টি টিম ইন্ডিয়ায়! চমকে দেবে প্রাইজ মানির অঙ্ক

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকাপ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। গত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্পন্ন হওয়া রোমাঞ্চকর ফাইনালে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো ICC T20 বিশ্বকাপ জিতেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৪ সালেও এই ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। এমতাবস্থায়, বিশ্বের প্রথম দেশ হিসেবে পরপর দু’বার T20 বিশ্বকাপ জয়ের নজির গড়েছে ভারত। এছাড়াও, টিম ইন্ডিয়া দেশের মাটিতে T20 বিশ্বকাপ জয়ের কৃতিত্বও অর্জন করেছে। এই ঐতিহাসিক পারফরম্যান্সের পর, টিম ইন্ডিয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছ থেকে বিপুল প্রাইজ মানি (Prize Money) পেয়েছে।

    টিম ইন্ডিয়ায় টাকার (Prize Money) বৃষ্টি:

    জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টের জন্য প্রায় ১২০ কোটি টাকার প্রাইজ মানি নির্ধারণ করেছিল। যার মধ্যে চ্যাম্পিয়ন দল সবচেয়ে বেশি অংশ পাবে। এক্ষেত্রে ভারতীয় দল ৩ মিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২৭.৪৮ কোটি) প্রাইজ মানি জিতেছে। এই পুরস্কারের অর্থ আগের এডিশনগুলির তুলনায় অনেক বেশি। গতবার ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ২,৩৪,০০০০ মার্কিন ডলার পেয়েছিল।

    অন্যদিকে, ফাইনালে হেরে গেলেও, নিউজিল্যান্ড দলও বিপুল প্রাইজ মানি পেয়েছে। রানার্সআপ হিসেবে নিউজিল্যান্ড ১.৬ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪.৬৫ কোটি টাকা) পেয়েছে। এছাড়াও, সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে ৭,৯০,০০০ ডলারের (প্রায় ৭.২৪ কোটি) প্রাইজ মানি প্রদান করা হয়েছে। এছাড়াও, সুপার ৮ পর্বে পৌঁছনো কিন্তু সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া প্রতিটি দল ৩,৮০,০০০ ডলার (প্রায় ৩.৪৮ কোটি টাকা) পুরস্কার পেয়েছে। এদিকে, গ্রুপ পর্বে অংশগ্রহণকারী সমস্ত দল ২,৫০,০০০ ডলারের (প্রায় ২.২৯ কোটি টাকা) গ্যারান্টিড প্রাইজ পেয়েছে।

    আরও পড়ুন: ভারতে ধনকুবেরদের তালিকায় ফের প্রথম স্থানে মুকেশ আম্বানি! সম্পদের পরিমাণ কমল আদানির

    একপেশে ফাইনাল ম্যাচ: উল্লেখ্য যে, ২০২৬-এর T20 বিশ্বকাপের ফাইনালে ভারত প্রথমে ব্যাট করে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে। সঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৯ রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে ৫ উইকেটে ২৫৫ রানে পৌঁছতে সাহায্য করেন।

    আরও পড়ুন: বড় পদক্ষেপ HDFC ব্যাঙ্কের! নেওয়া হল এমন সিদ্ধান্ত… লাভবান হবেন লক্ষ লক্ষ গ্রাহক

    ওই বিপুল রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড মাত্রা ১৫৯ রানে অলআউট হয়। জসপ্রীত বুমরাহ ১৫ রানে ৪ টি উইকেট নেন। অপরদিকে, অক্ষর প্যাটেল ৩ উইকেট নেন। এইভাবেই, ভারতীয় দল T20 বিশ্বকাপের শিরোপা রক্ষাকারী প্রথম দলও হয়ে উঠেছে।

    Click here to Read More
    Previous Article
    পুলিশ নন তবুও ট্রান্সফার! ভবানী ভবনের নির্দেশে তিন সিভিক ভলান্টিয়ারের বদলি ঘিরে বিতর্ক
    Next Article
    নির্বাচন কমিশনার এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বৈঠকের পর সাংবাদিক বৈঠক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment