বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক তিনটাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ আর্থিক সমস্যার সম্মুখীন হলে বাবা অথবা পিতৃস্থানীয় অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ পেতে পারেন। পরিবারের সদস্যদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পাবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আর কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লোককে হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি অভাবী এবং ক্ষুধার্তদের মধ্যে অর্পণ করুন।
বৃষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। নিজের জন্য আজ কিছুটা সময় বের করুন এবং আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ব্রোঞ্জের পাত্রে রাখা মুলো একটি মন্দিরে অর্পণ করুন অথবা মন্দিরের বাইরে বসে থাকা ভিক্ষুককে দান করুন।
মিথুন রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে অর্থ বিনিয়োগ করুন। আপনি আজ দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি অসুবিধার সম্মুখীন হলেও বিষয়টি আপনি সামলে নেবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখ আবার করে তোলার লক্ষ্যে খাঁটি রুপোর বালা পরুন।
কর্কট রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আত্মীয়দের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পাবেন। কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই কেশরের মিষ্টি হালুয়া অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন। এটি আপনার উপকারে আসবে।
সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে, আপনার শরীরের প্রভাবিত হবে। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ড এবং দান-ধ্যানে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের অমনোযোগের কারণে হতাশ হতে পারেন। একটি নতুন পরিকল্পনা তথা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। পরিবারের সব থেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি একটি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে তামার পাত্রে অথবা সম্ভব হলে সোনার পাত্রে জল রেখে সেই জল পান করুন।
কন্যা রাশি: আপনি আজ কিছু নতুন জিনিস সহজেই শিখতে পারবেন। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। এই রাশির কিছু পড়ুয়া আজ ল্যাপটপ বা টিভিতে একটি সিনেমা দেখে সময় অতিবাহিত করতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সবুজ রঙের বোতলে জল ভরে তার সূর্যের আলোয় রেখে দিন এবং সেই জল স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন।
তুলা রাশি: আপনার একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ অবসর সময়ে একটি কাজ করতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কালো রঙের ছাতা এবং কালো রঙের জুতো দান করুন।
বৃশ্চিক রাশি: অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করতে পারেন। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনি আজ আপনার কর্মজীবনে পরিবর্তন আনতে পারেন। কর্মক্ষেত্রের কাজ শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ‘ওম আযম, হ্রীম, শ্রীম, সানাইশ্চরায় নমঃ’-এই মন্ত্রটি দিনে ২ বার ১১ বার করে জপ করুন।
ধনু রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা তাঁদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অবসর সময়ে একটি সিনেমা দেখতে পারেন। যেটি আপনার পছন্দ হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে কুষ্ঠ রোগী, দৃষ্টিহীন এবং প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাঁদের বিভিন্ন রঙের পোশাক অর্পণ করুন।
আরও পড়ুন: ভারতে ধনকুবেরদের তালিকায় ফের প্রথম স্থানে মুকেশ আম্বানি! সম্পদের পরিমাণ কমল আদানির
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আপনি আজ একটি খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক যন্ত্র সারাতে গিয়ে বিপুল অর্থব্যয় করতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠবে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলিকে পূনর্মূল্যায়ন করুন। অত্যাধিক খরচের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে রান্না করা হলুদ রঙের মিষ্টান্ন খেতে দিন।
আরও পড়ুন: বড় পদক্ষেপ HDFC ব্যাঙ্কের! নেওয়া হল এমন সিদ্ধান্ত… লাভবান হবেন লক্ষ লক্ষ গ্রাহক
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আজ আপনি শেয়ারে অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অর্ধাঙ্গিনীর কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই সন্ন্যাসীদের সাদা এবং কালো রঙের বস্ত্র অর্পণ করুন।
মীন রাশি: কোনও কাজে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং পরিবারের সদস্যদের সঠিক সমর্থনের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আপনি একজন পুরনো বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে পারেন। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই লালচে বাদামী-রঙের গরুকে গুড় এবং রুটি খেতে দিন।
Previous Article
৯৬ রানের দুরন্ত জয়! নিউজিল্যান্ডকে দিশেহারা করে ফের T20 বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া
Next Article
CHAMPION INDIA: আহমেদাবাদে ইতিহাস লিখে বিশ্বজয় টিম ইন্ডিয়ার! T20 World Cup | INDIAN CRICKET