বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: মন থেকে আজ অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু ভালো সুযোগ পাবেন। আপনি আজ একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সৎ চরিত্র পালন করুন এবং পরিবারে খুশির মুহূর্ত যোগ করুন।
বৃষ রাশি: সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন। আপনি আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য চাইলেও তা পাবেন না। এর ফলে আপনি হতাশ হতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার নেওয়া একটি দৃঢ় পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখুন এবং প্রতিদিন সেই জল পান করুন।
মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির ব্যবসায়ীরা আজ তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সচেতন হতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও হঠাৎ করেই অফিসের একটি কাজ চলে আসায় আপনি ব্যস্ত হয়ে পড়বেন। আপনি আজ আপনার দক্ষতা অন্যদের মধ্যে ভাগ করে নিতে পারেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে স্নানের জলে লাল চন্দন মিশিয়ে স্নান করুন।
কর্কট রাশি: আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হলেও শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু ভালো সুযোগ পাবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে লাল রঙের কাপড় পরিধান করুন।
সিংহ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। নতুন একটি পরিকল্পনা তথা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আজ হঠাৎ করেই আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি সাহসী পদক্ষে গ্রহণ করবেন। অর্ধাঙ্গিনীর কারণে আপনার একটি দৈনিক পরিকল্পনা বিঘ্নিত হলেও আপনি পরে বুঝতে পারবেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই দুর্গা মন্দিরের প্রসাদ অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।
কন্যা রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। এই রাশির কিছু বেকার যুবক-যুবতী আছে চাকরি পেতে পারেন। যার ফলে তাঁদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। তবে, অংশীদারদের সঙ্গে হাত মেলানোর আগে প্রতিটি বিষয়ে ভালো করে যাচাই করে নিন। একটি নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের ক্ষেত্রে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে জুতোর তলায় সাতটি তামার নরম পিন লাগান।

তুলা রাশি: কোনও দীর্ঘস্থায়ী বিনিয়োগ আজ এড়িয়ে চলুন। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। আজ আচমকাই বাড়িতে আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই আপনার স্নানের জলে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং দুধ মিশিয়ে দিন। এটি আপনার উপকারে আসবে।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির কিছু অভিভাবক আজ তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে পারেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। কর্মক্ষেত্রে আজকের এই দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করুন। কোথাও সফরের মাধ্যমে আপনি ভবিষ্যতে লাভবান হতে পারেন। একটি নতুন পরিকল্পনা তথা উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করুন।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বাড়িতে আজ একটি অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনি লাভবান হবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে লাভবান হতে পারেন। অত্যধিক পরিমাণে মোবাইল চালানো বা টিভি দেখা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই আপনার পকেটের সর্বদা রুপোর টুকরো বা রুপোর কয়েন রাখুন। এটি আপনার উপকারে আসবে।
আরও পড়ুন: ৯০,০০০ কোটি টাকা বৃদ্ধি পেল বুলেট ট্রেন প্রকল্পের ব্যয়! কীভাবে হবে খরচের জোগান?
মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্তির দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আজ আপনি ঋণমুক্ত হতে পারবেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর বলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ আপনি আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রের কাজ শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর গড়ে তোলার লক্ষ্যে যাঁরা জামা-কাপড় আয়রন করেন বা একজন ধোপাকে কয়লা অর্পণ করুন।
আরও পড়ুন: চিন পাবে বড় ঝটকা! ভারতের এই রাজ্যের খনিজ দিয়ে তৈরি হবে যুদ্ধবিমান-ড্রোন! সাহায্য করবে জাপান
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। হৃদরোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। কাউকে প্রভাবিত করার জন্য অত্যধিক খরচ করবেন না। পরিবারের সমৃদ্ধি বয়ে আনবে এমন একটি প্রকল্পে আপনি অংশগ্রহণ করতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও পিকনিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি বৈঠকে অংশগ্রহণ করতে পারেন যেখান থেকে কিছু ভালো ধারণা পাবেন। আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজকে আপনার মন শান্ত থাকবে। যার ফলে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাদ্যের সবুজ শস্যের পরিমাণ বৃদ্ধি করুন।
মীন রাশি: একটি ব্যক্তিগত সমস্যার কারণে আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হতে পারেন। মন ভালো রাখার জন্য আজ আপনি আকর্ষণীয় বই পড়তে পারেন অথবা মানসিক ব্যায়াম করতে পারেন। দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যা নাগাদ আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ বন্ধুদের আগমন ঘটবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আজ আপনার কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন।
Previous Article
রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করল ভারত! T20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া
Next Article
হরমুজ প্রণালী বন্ধ হতেই ঘুম উড়ল পাকিস্তানের! জ্বালানি সঙ্কটে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ