Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শীত যেতেই হাজির নিম্নচাপ! দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি? আগামীকালের আবহাওয়া

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: এবারের মত শীত বিদায় নিতে শুরু করেছে রাজ্য থেকে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ এখনও থাকলেও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তা অনেকটাই কমে গিয়েছে। সকালের দিকে হালকা শিরশিরানি, তবে বেলা বাড়তেই হাজির গরম। এরই মধ্যে ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি নিম্নচাপ গঠন হতে পারে। তার প্রভাব কি এই রাজ্যে পড়বে?

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহ থেকে আরও খানিকটা চড়বে পারদ। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রির ঘরে উঠতে পারে। সর্বত্র স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, হঠাৎ করে শীত পলায়নের কারণ পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়, যা ধীরে ধীরে সরছে। আবার আরও একটি পশ্চিমী গতকালই ঢুকেছে। আরও একটি ঝঞ্ঝা ঢুকবে সোমবার। সবমিলিয়ে বাড়বে তাপমাত্রা।

    এদিকে হাজির হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার থেকে পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত ছিল। এদিন সকাল সাড়ে ৮টা পর্যন্তও ঘূর্ণাবর্তটি একই অবস্থানে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের কেন্দ্রীয় অংশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যদিও আগামী ৭ দিন বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    হাওয়া অফিস বলছে, আপাতত সাতদিন রাজ্যে শুষ্ক থাকবে আবহাওয়া। রাজ্য জুড়ে ধীরে ধীরে কমবে উত্তুরে হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলারই কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে।

    আরও পড়ুন: ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি’, প্রথমবার প্রেমদিবসে নজিরবিহীন পোস্ট মুখ্যমন্ত্রীর, তুঙ্গে চর্চা

    south bengal weather(192)

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের জেলায় জেলায় এখনও শীতের আমেজ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে কুয়াশার দাপট বেশি থাকতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না আপাতত। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা বাড়তে পারে।

    Click here to Read More
    Previous Article
    কুয়াশার দাপট উত্তরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, আজ কেমন থাকবে রাজ্যের জেলাগুলির আবহাওয়া?
    Next Article
    রেট্রো ডিজাইনকে সঙ্গী করে দুর্দান্ত লুক! যুগের সঙ্গে তাল মিলিয়ে কেমন হবে Maruti 800 EV?

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment