Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আসছে জোড়া ‘ভিলেন’, আজ থেকেই ফের বদলে যাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া! আপডেট

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: হালকা শীতের অনুভূতি এখনও রয়েছে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে। তবে এ যাত্রায় শীত আর টিকবে না। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সাত দিন রাতের তাপমাত্রার বড়সড় হেরফের না হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে পারদ চড়বে ফেব্রুয়ারীর শেষদিক থেকেই।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস মতো বাড়তে পারে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও। হাওয়া অফিস বলছে, তাপমাত্রা বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয়, যা ধীরে ধীরে সরছে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে৷ আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। আবার আজ দু’টি পশ্চিমী ঝঞ্ঝা আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    আপাতত আর ঘন কুয়াশার সতর্কতা আপাতত নেই কোথাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়তে পরিষ্কার হবে আকাশ। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও ঝড়-বৃষ্টি হবে না।

    আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে তাপমাত্রা ১৯ ডিগ্রিতে উঠতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।
    দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলে আসতে পারে শীঘ্রই।

    south bengal weather(213)

    আরও পড়ুন: পাক-বধ করে সুপার এইটে পৌঁছল ভারত! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়বে পাকিস্তান?

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১১-১৫ ডিগ্রির ঘরে। আপাতত তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। পাশাপাশি রয়েছে কুয়াশার দাপট। বেশি কুয়াশা পড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশা থাকতে পারে সকালের দিকে।

    Click here to Read More
    Previous Article
    ৩ দিন পরই ফের বদলে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গ নিয়ে নতুন আপডেট দিয়ে দিল আবহাওয়া দপ্তর
    Next Article
    কুয়াশার দাপট উত্তরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, আজ কেমন থাকবে রাজ্যের জেলাগুলির আবহাওয়া?

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment