Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নতুন সিরিয়ালকে জায়গা দিতে দেড় বছরেই শেষ হচ্ছে ধারাবাহিক

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : কোনও সিরিয়াল (Serial) শুরু হলে তা শেষ হবেই। পুরনো ধারাবাহিক সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হয় নতুন সিরিয়াল। অনেক সময় একই প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক জায়গা কেড়ে নেয় পুরনো মেগার। এবার কার্যত তেমনটাই হতে চলেছে স্টার জলসায়।

    বন্ধ হচ্ছে দেড় বছর পুরনো সিরিয়াল (Serial)

    এর আগেই শোনা গিয়েছিল, নতুন ধারাবাহিক আসতে চলেছে জলসায়। রাজ চক্রবর্তীর প্রযোজনায় সেই সিরিয়ালের মুখ্য ভূমিকায় থাকতে চলেছেন রণজয় বিষ্ণু্ এবং অভীকা মালাকার। তবে নতুন সিরিয়ালের জন্য রাজের প্রযোজনায় অপর সিরিয়াল গৃহপ্রবেশ বন্ধ হবে না বলেই জানা গিয়েছিল তখন। কিন্তু এখন টেলিপাড়ায় শোনা গেল অন্য গুঞ্জন।

    Star Jalsha serial ended shooting

    কত পর্ব হল: সদ্য শেষ হয়েছে ‘গৃহপ্রবেশ’ সিরিয়াল। গত দেড় বছর ধরে চলছে এই ধারাবাহিক। সাড়ে চারশো পর্ব পেরিয়ে সম্প্রতি সিরিয়ালের শুটিং শেষ হয়েছে বলে খবর। নায়ক সুস্মিত মুখোপাধ্যায় নিজেই এই খবর জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

      আরও পড়ুন : বিপুল পরিমাণে বকেয়া বিনোদন কর, অর্থবর্ষ শেষের আগেই কোমর বেঁধে নামল পুরসভা

    কী জানালেন নায়ক: আদৃত শুভলক্ষ্মীর কাহিনি তো ফুরোচ্ছে, কিন্তু গুঞ্জন এই সিরিয়ালে (Serial) অভিনয় করতে গিয়েই নাকি পরস্পরের খুব ‘ভালো বন্ধু’ হয়ে উঠেছেন সুস্মিত ঊষসী। যদিও এ বিষয়ে দুজনের মত, এখনকার দিনে বন্ধু পাওয়া মুশকিল। দ্রুত কাউকে ভরসাও করা যায় না। সেই জায়গা থেকে বন্ধুত্ব ধরে রাখতে পারলে ক্ষতি কোথায়?

    আরও পড়ুন : হোলির দিনও ব্যাহত মেট্রো পরিষেবা, ডাউন লাইনে থমকে মেট্রো রেক

    সুস্মিত, ঊষসী দুজনেই জানান, এই সিরিয়াল শেষ হলে কিছুদিন বিশ্রাম নেবেন। একটি চরিত্র থেকে বেরোতেও সময় লাগে। দেড় বছর ধরে একটি চরিত্র করার পর এবার একটু বিশ্রাম চান দুজনেই।

    Click here to Read More
    Previous Article
    ভূস্বর্গে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা! কড়া অ্যাকশন ভারতীয় সেনার
    Next Article
    হরমুজ প্রণালী বন্ধ হলে কি ক্ষতি ? #HormuzStrait #Iran #MiddleEast #EnergySecurity #banglahunt

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment