Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘এতটাই বিধ্বস্ত…’, দুবাই থেকে কলকাতা ফিরে কী বললেন শুভশ্রী?

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ অপেক্ষা শেষে অবশেষে স্বস্তি। ভারতের মাটি ছুঁলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। এতদিন ছেলে ইউভানকে নিয়ে দুবাইতে আটকে ছিলেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সমস্ত বিমান বাতিল হয়ে যাওয়াতে কলকাতায় ফিরতে পারেননি তাঁরা। অবশেষে শুক্রবার একটি বিমানে মুম্বই হয়ে কলকাতা ফিরলেন শুভশ্রী ইউভান।

    অবশেষে কলকাতায় ফিরলেন শুভশ্রী (Subhashree Ganguly)

    এর আগেই রাজ জানিয়েছিলেন, কলকাতায় ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমান বাতিল হওয়ায় দেশে ফিরতে পারেননি শুভশ্রী ইউভান। অবশেষে শুক্রবার বিমানে উঠে বিকেলে কলকাতায় এসে পৌঁছালেন দুজনে।

    Subhashree Ganguly returned to Kolkata

    স্ত্রীকে পেয়ে খুশি রাজ: স্ত্রী পুত্রের আসার অপেক্ষায় কলকাতা বিমানবন্দরেই ছিলেন রাজ চক্রবর্তী এবং ছোট্ট মেয়ে ইয়ালিনী। মাকে এতদিন পর কাছে পেয়েই বাবার কোল থেকে ঝাঁপিয়ে মায়ের কোলে চলে যায় ইয়ালিনী। স্ত্রীকে বুকে জড়িয়ে ধরেন রাজও। এতদিন পর পরিবারকে সুস্থ অবস্থায় কাছে ফিরে পেয়ে মুখে স্বস্তির হাসি রাজেরও।

    আরও পড়ুন : TRP-র ওঠাপড়ায় মুখোমুখি টক্করে পরিণীতা-রাঙামতি, কে পেল টপারের সিংহাসন?

    কী বললেন শুভশ্রী: বিমানবন্দরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভশ্রী (Subhashree Ganguly)। এদিন তিনি বলেন, সকলের এত ভালোবাসা এবং সমর্থন ওই সময়ে তাঁকে এবং তাঁর পরিবারকে শক্তি জুগিয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। তিনি এতটাই বিধ্বস্ত যে এখনই সেখানকার অভিজ্ঞতা বলার অবস্থায় নেই।

    আরও পড়ুন : পাতি ডিমের ঝোলেও আসবে অসাধারণ স্বাদ এই ‘বিশেষ’ মশলা দিলে

    এর আগে জানা গিয়েছিল, স্ত্রী এবং পুত্রকে নিরাপদে দেশে ফেরানোর জন্য বিধানসভা অধ্যক্ষের মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককেও জানিয়েছিলেন রাজ। এমনকি দুবাইতে থাকা শুভশ্রীর বন্ধুরাও অনেক চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছিল। দুজনে সুস্থ ভাবে শহরে ফিরে আসায় খুশি শুভশ্রীর ভক্তরাও।

    Click here to Read More
    Previous Article
    DA মামলায় বড় ধাক্কা! সবাই পাবেন না বকেয়া, সুপ্রিম কোর্টে রাজ্যের রিপোর্টে চাঞ্চল্য
    Next Article
    Droupadi Murmu:'মমতা হয়তো আমার ওপর রাগ করেছেন', বাংলায় এসে একথা কেন বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment