Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চড়চড়িয়ে বাড়ছে পারদ! ফেব্রুয়ারিতেই ঊর্ধ্বমুখী বঙ্গের তাপমাত্রা, জানুন আগামীকালের আবহাওয়া

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে শীত প্রায় বিদায় নিয়েছে। ফাল্গুনের শুরুতেই যথারীতি ঘেমে নিয়ে এক হচ্ছে রাজ্যবাসী। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে পেরিয়ে গেল ৩০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বঙ্গে তাপমাত্রা আরও বাড়বে।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

    ইতিমধ্যে বঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সপ্তাহ শেষে সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সর্বোচ্চ তাপমাত্রা ফেব্রুয়ারি মাসে ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরোতে পারে, বলে আগাম সর্তকতা করেছে হাওয়া অফিস। এছাড়াও সপ্তাহের শেষের দিকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। পাশাপাশি ভোর ও রাতের দিকে জেলাগুলিতে হালকা শীতের আমেজ থাকবে। তবে আর এবারের মতন জাঁকির শীত পড়া সম্ভবনা নেই।

    South Bengal Weather temperatures are rising in the first week of spring

    আরও পড়ুন: নিরামিষের দিনে বাড়িতে অতিথি এসেছে! মুখে হাসি ফোটাতে বানিয়ে ফেলুন সুস্বাদু ঝিঙের ভর্তা

    যদিও ফেব্রুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দিনের বেলায় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ‌ আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শুক্র থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৯-২০ ডিগ্রির মধ্যে থাকবে। এছাড়া উপকূলীয় সংলগ্ন জেলার তাপমাত্রা থাকবে ১৮-২০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে।

    পাশাপাশি, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৮° সেলসিয়াস এর মধ্যে। তবে সকালে তুলনায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক থেকে দু ডিগ্রির মতো নিচে থাকবে বলে, পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও হাওয়া অফিসের দপ্তর থেকে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

    তবে চার দিন ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাঁচতে পারে। তাছাড়াও, এই মুহূর্তে আর ঘন কুয়াশার কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে নিম্নচাপ অঞ্চল। তা ক্রমে শক্তি বৃদ্ধি করে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ার উপরে কতটা পড়বে, তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গেও গরমে প্রভাব স্পষ্ট। ইতিমধ্যে জলপাইগুড়িতে তাপমাত্রা ছাড়িয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরা এক দিনের বেলা তাপমাত্রা থাকছে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি। আগামী এক সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। তবে বেশ কিছু জেলায় কুয়াশা দেখা দিতে পারে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে আকাশ।

    Click here to Read More
    Previous Article
    বঙ্গোপসাগরে জোরাল নিম্নচাপ! সপ্তাহান্তেই কি ভিজবে বাংলা? আবহাওয়ার লেটেস্ট পূর্বাভাস জানুন
    Next Article
    ফাল্গুনেই ৩০ পার! দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে পারদ, কবে পুরোপুরি বিদায় নেবে শীত? আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment