Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান যোজনার জন্যও আবেদন, সঙ্গে অবশ্যই রাখবেন এই ৪ নথি

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : সরকারের ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে চালু হয়ে গেল জনকল্যাণ শিবির। আজ থেকেই রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লক স্তরে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য আবেদন করা যাবে এখানেই। আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের আবেদনও করা যাবে এই শিবিরেই।

    আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) যোজনার জন্য আবেদন শুরু

    রাজ্যে পালাবদলের পর আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে বাংলায়। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে। পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে নিখরচায় চিকিৎসা। কোনও পরিবারে যদি ৭০ বছর বয়স বা তার ঊর্দ্ধে কোনও প্রবীণ নাগরিক থাকেন তবে তারা আলাদা ভাবে ৫ লক্ষ টাকা বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আয়ের কোনও ঊর্দ্ধসীমা নেই এক্ষেত্রে।

    What documents will be needed for ayushman bharat

    কারা পাবেন সুবিধা: জানা গিয়েছে, পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হলে মিলবে আয়ুষ্মান যোজনার সুবিধা। যারা এক কামরার ঘর বা কাঁচা বাড়িতে থাকেন, বিশেষভাবে সক্ষম বা তফসিলি জাতি ও উপজাতি ভুক্তরা, ৭০ ও তার ঊর্দ্ধে সমস্ত প্রবীণ নাগরিক আয়ুষ্মান যোজনার সুবিধা পাবেন। বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হলে, বাইক বা গাড়ি, মাছ ধরার নৌকা থাকলে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।

    আরও পড়ুন : বদলে যাচ্ছে আধার অ্যাপ, কী কী পরিবর্তন হচ্ছে? ডেটা ট্রান্সফার নিয়ে বড় আপডেট UIDAI এর

    কী কী নথি লাগবে: জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) যোজনার জন্যও আবেদন করা যাবে। তবে সঙ্গে নিয়ে যাবেন কিছু নির্দিষ্ট নথি। আধার কার্ড, রেশন কার্ড, ফ্যামিলি আইডেন্টিফিকেশনের জন্য ডকুমেন্ট ও মোবাইল নম্বর লাগবে আবেদনের জন্য।

    আরও পড়ুন : উত্তরবঙ্গের টিকিটের আকাল, চলে যান ‘সিক্রেট রুট’ ধরে, কনফার্ম হবেই টিকিট

    আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্যতা রয়েছে কিনা তা চেক করতে প্রথমেই যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in এ। এরপর ‘আমি কি যোগ্য’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে মোবাইল নম্বর দিলে ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগইন করতে হবে। এরপর প্রকল্পের নাম, রাজ্যের নাম, উপ প্রকল্পের নাম, জেলার নাম, আধার নম্বর লিখতে হবে। ভেরিফাই করলে কিছুক্ষণের মধ্যেই সিস্টেম জানিয়ে দেবে, এই প্রকল্পের যোগ্যদের তালিকায় আপনার নাম রয়েছে কিনা।

    Click here to Read More
    Previous Article
    ‘আগামী ৬ মাসের মধ্যে পুরসভার ভোট’! ডেডলাইন বেঁধে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    ঘুরছে মোড়! আরজি কর কাণ্ডে নতুন করে তদন্ত শুরু

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment