Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঘুরছে মোড়! আরজি কর কাণ্ডে নতুন করে তদন্ত শুরু

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার পুনর্তদন্ত শুরু করেছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)। সেই তদন্তের অংশ হিসেবেই সোমবার হাসপাতাল চত্বরে পৌঁছন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

    আরজি কর কান্ডে (RG Kar Case) কোন দিক খতিয়ে দেখছে সিবিআই

    এদিন গোয়েন্দারা ঘটনাস্থল ঘুরে দেখেন। ঘটনার সময় দায়িত্বে থাকা হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন। তদন্তে সহায়ক হতে পারে এমন তথ্য সংগ্রহের উদ্দেশ্যে একাধিক ব্যক্তির বক্তব্যও নথিবদ্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া মামলার সঙ্গে যুক্ত ডিজিটাল ও ফরেনসিক প্রমাণ সংগ্রহের কাজেও জোর দেওয়া হয়েছে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

    শুধু ঘটনার দিনের নয়, তার আগের কয়েক দিনের ডিউটি সংক্রান্ত নথিও যাচাই করছেন তদন্তকারীরা। প্রয়োজন হলে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে এবং সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মামলার দায়িত্ব গ্রহণ করে সিবিআই। বিচারপ্রক্রিয়া শেষে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করে।

    New investigation begins in RG Kar case

    আরও পড়ুন : আরও প্যাঁচে সন্দেশখালির শেখ শাহজাহান! ED-র এক পদক্ষেপে উড়ল রাতের ঘুম

    তবে তদন্তের ফলাফল নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি ছিল, ঘটনার সমস্ত দিক এখনও স্পষ্ট হয়নি। সেই কারণেই নতুন সিট গঠনের মাধ্যমে পুনরায় তদন্তের আবেদন জানানো হয়েছিল আদালতে। সেই আবেদন বিবেচনা করেই গত ২১ মে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ নতুন করে তদন্তের নির্দেশ দেয়।আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৫ জুনের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। ফলে পুনর্তদন্তে নতুন কোনও তথ্য বা সূত্র সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান যোজনার জন্যও আবেদন, সঙ্গে অবশ্যই রাখবেন এই ৪ নথি
    Next Article
    আরও প্যাঁচে সন্দেশখালির শেখ শাহজাহান! ED-র এক পদক্ষেপে উড়ল রাতের ঘুম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment