Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জঙ্গি হামলার আতঙ্ক কাটাতে বড় পদক্ষেপ! পহেলগামে পর্যটকদের নিরাপত্তা বাড়াতে নতুন নিয়ম

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: গত বছর এই এপ্রিল মাসেই কাশ্মীরের পহেলগামে (Pahalgam) ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনা এখনও সকলের মনে ভয় ধরায়। ভারতের ভূস্বর্গ কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগাম। গত বছরের জঙ্গি হামলার পর সেখানকার নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তাই এবার সেখানে  নিরাপত্তা ব্যবস্থায় বড় বদল আনল প্রশাসন। এখন থেকে আর অচেনা গাইড বা ঘোড়াওয়ালার উপর অন্ধভাবে ভরসা করতে হবে না পর্যটকদের। মোবাইলে একটি কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তির সম্পূর্ণ পরিচয়, ঠিকানা থেকে শুরু করে পুলিশ ভেরিফিকেশন—সব তথ্য চোখের সামনে ভেসে উঠবে। এই ডিজিটাল উদ্যোগকে পর্যটন নিরাপত্তায় নতুন দিশা বলেই মনে করা হচ্ছে।

    পহেলগামে (Pahalgam) পর্যটকদের নিরাপত্তা বাড়াতে নতুন নিয়ম চালু প্রশাসনের:

    গত বছরের ভয়াবহ পহেলগাম জঙ্গি হামলার পর পর্যটকদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তা কাটাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈসরণী ভ্যালিতে ঘটে যাওয়া সেই হামলায় বহু পর্যটকের প্রাণহানির পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই পরিস্থিতি বদলাতে প্রযুক্তির দ্বারস্থ প্রশাসন, যাতে পর্যটকরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন।

    আরও পড়ুন: বন্দে ভারতের নজরদারিতে ড্রোন! নিরাপত্তায় বড় পদক্ষেপ ভারতীয় রেলের

    নতুন কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র ব্যবস্থা চালু করা হয়েছে পহেলগামের সমস্ত পর্যটন পরিষেবাদাতাদের জন্য। পনি-রাইড অপারেটর, স্থানীয় দোকানদার, হকার কিংবা বাইরের রাজ্য থেকে আসা বিক্রেতা—সকলেরই বিস্তারিত নথি যাচাই করেছে পুলিশ। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রত্যেককে দেওয়া হয়েছে একটি ইউনিক কিউআর কোড, যা তাঁদের পরিচয়ের ডিজিটাল প্রমাণ হিসেবে কাজ করবে।

    পর্যটকরা যখন কোনও পরিষেবা নেবেন, তখন সেই কিউআর কোড স্ক্যান করলেই মোবাইলে দেখা যাবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কাজের এলাকা এবং পুলিশ যাচাইকরণের তথ্য। ফলে কোনও অচেনা ব্যক্তির উপর ভরসা করার আগে সহজেই তাঁর পরিচয় নিশ্চিত করা যাবে। এতে প্রতারণার সম্ভাবনা কমার পাশাপাশি নিরাপত্তাও অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    Administration introduces new rules to enhance tourist safety in Pahalgam.

    আরও পড়ুন: আমেরিকার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ফের হরমুজ অবরোধ ইরানের! বাড়ছে চিন্তা

    এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পরিষেবাদাতারাও। তাঁদের মতে, এতে পর্যটকদের আস্থা বাড়বে এবং ব্যবসাও স্বাভাবিক হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিয়মিতভাবে এই কিউআর কোড পরীক্ষা করা হচ্ছে, যাতে কোনও গাফিলতি না থাকে। সব মিলিয়ে, এই ব্যবস্থা পহেলগামের (Pahalgam) পর্যটন শিল্পকে আবার চাঙ্গা করতে এবং নিরাপদ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    নির্বাচনের আবহে কলকাতা পুরসভার লক্ষ্মী লাভ ! আয় হল ২০০০ কোটির বেশি
    Next Article
    প্রচারে বেরিয়ে দেওয়ালে রং করে দিলেন প্রার্থী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment