Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘হাতা-খুন্তি’ মন্তব্যে ঝড়, ভোটের আগে বিপাকে মমতা! চাওয়া হল রিপোর্ট

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সামনেই রাজ্যজুড়ে বিধানসভা ভোট। সেইজন্য এখন চারিদিকে জোরকদমে ভোট প্রচার চলছে। এর মাঝেই এবার নতুন বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গের একটি সভা থেকে ভোটের দিন মহিলাদের উদ্দেশ্যে তাঁর করা একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। সেই বক্তব্য ভাইরাল হতেই অশান্তির আশঙ্কায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। তাই পুরো ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে।

    ঠিক কী বলেছেন মমতা (Mamata Banerjee)?

    উত্তরবঙ্গে সফর চলাকালীন মাটিগাড়া-নকশালবাড়িতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ভোটের দিন বাইরে থেকে কেউ এসে গোলমাল করার চেষ্টা করলে মহিলারা যেন চুপ না থাকেন। বরং প্রয়োজনে বাড়িতে থাকা জিনিস যেমন হাতা-খুন্তি নিয়ে বেরিয়ে পড়ার কথাও তিনি বলেন।

    মমতার (Mamata Banerjee) এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের। কমিশনের আশঙ্কা, এই ধরনের মন্তব্য ভোটের সময় উত্তেজনা বাড়াতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। সেই কারণেই পুরো বিষয়টি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

    ওই জনসভায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) শুধু এই মন্তব্যই করেননি, পাশাপাশি তিনি কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি ছিল, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা বহু আধিকারিককে তাঁর সঙ্গে আলোচনা না করেই বদলি করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বলেও তিনি অভিযোগ করেন।

    এদিকে ভোটের আগে রাজ্যে ইতিমধ্যেই বড় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের লক্ষ্য, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত ভোট নিশ্চিত করা। কয়েক সপ্তাহ আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্য সফরে এসে কড়া বার্তাও দিয়েছিলেন আইনশৃঙ্খলা নিয়ে। তবুও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে এসেছে। বাঘাযতীনে এক তৃণমূল কর্মী খুনের ঘটনা এবং দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বাসন্তীতে বিজেপির প্রচার ঘিরে সংঘর্ষে জখম হন একাধিক পুলিশকর্মী।

    Mamata Banerjee Remark Row EC Seeks Report

    আরও পড়ুনঃ LPG সঙ্কটের মাঝেই কেন্দ্রের মাস্টারস্ট্রোক, ৫ লক্ষ ইন্ডাকশন দিচ্ছে সরকার, কারা পাবেন?

    এই ঘটনার পর নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ নেয়। কর্তব্যে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করা হয় এবং তাঁর জায়গায় নতুন দায়িত্ব দেওয়া হয় প্রবীর ঘোষকে। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মন্তব্য নিয়ে কমিশনের এই পদক্ষেপ নতুন করে বিতর্ককে উসকে দিল।

    Click here to Read More
    Previous Article
    এই নিয়ম না মানলেই বন্ধ চাল-গম! রেশন নিয়ে বড় আপডেট কেন্দ্রের
    Next Article
    Amit Shah Live : তৃণমূলকে নিয়ে কি কি বললেন অমিত শাহ? Banglahunt Live

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment