Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক মাসে দুবার স্লট বদল, শুরু হতে না হতেই শেষের মুখে জি বাংলার মেগা!

    21 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : পুরনোদের জন্য নতুনদের জায়গা ছেড়ে দিতেই হয়। টেলিপাড়ায় এ এক অলিখিত নিয়ম। নতুন সিরিয়াল (Serial) এলে তারা জায়গা নেয় পুরনোদের। কয়েক মাস বা বছর আগে শুরু হওয়া সিরিয়ালের হয় স্লট বদল হয়, নয়তো শেষ করে দেওয়া হয় ধারাবাহিকগুলি। এবার ফের চর্চায় এমনই এক ধারাবাহিক। খুব বেশিদিন হয়নি শুরু হয়েছে সিরিয়ালটি। এর মধ্যেই ছড়িয়েছে সিরিয়াল বন্ধের গুঞ্জন।

    আবারও স্লট বদল জনপ্রিয় সিরিয়ালের (Serial)

    এ নিয়ে দ্বিতীয় বার বদল হল ‘আমাদের দাদামণি’র স্লট। জানা যাচ্ছে, আগামী ২৭ মার্চ থেকে রাত নটার বদলে রাত ১১ টার স্লটে দেখা যাবে এই সিরিয়াল। এই নিয়ে এক মাসের মধ্যে দুবার স্লট বদল হল দাদামণি’র। এর আগে সাড়ে ৮ টা থেকে সরিয়ে ৯ টায় পাঠানো হয়েছিল সিরিয়ালটিকে। আর এবার সোজা রাতের স্লটে পাঠানো হল দাদামণিকে।

    Will this zee bangla serial end soon

    কমে গিয়েছে টিআরপি: উল্লেখ্য, নটার স্লটে জলসার প্রতিদ্বন্দ্বীর সামনে তেমন এঁটে উঠতে পারেননি দাদামণি। সম্ভবত সেই কারণেই বদলানো হচ্ছে সিরিয়ালের স্লট। হঠাৎ করেই হু হু করে কমে গিয়েছে সিরিয়ালের (Serial) টিআরপি। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও ‘গঙ্গা’র থেকে দাদামণি পিছিয়ে রয়েছে টিআরপিতে। পরপর স্লট হারা হতেই বাধ্য হয়ে চ্যানেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন : ‘ঘর ওয়াপসি’ পরশুরামের, নম্বর কমতেই ছিটকে গেল ‘পরিণীতা’, কে কোথায় রয়েছে TRP তালিকায়?

    কে আসবে নতুন স্লটে: সূত্রের খবর অনুযায়ী, রাত নটার স্লটে দেওয়া হতে পারে নতুন সিরিয়াল ‘কমলা নিবাস’। মনে করা হচ্ছে, আপাতত এক সপ্তাহ ধরে এক ঘন্টা করে সম্প্রচার হতে পারে জোয়ার ভাঁটা। এরপর এপ্রিলের শুরুতে আসতে পারে কমলা নিবাস।

    আরও পড়ুন : যথেচ্ছ ব্যবহার নয়, এক মাসে কতগুলি সিলিন্ডার বুক করতে পারবেন, জানেন?

    তবে গুঞ্জন বলছে, রাত ১১ টায় পাঠিয়ে দেওয়া মানে এবার শেষ করে দেওয়া হতে পারে দাদামণি। কারণ ওই স্লটে টিআরপি তোলা কার্যত অসম্ভব। আগামীতে কী হয় এই সিরিয়ালের সঙ্গে সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    iPhone-এর থেকে দাম কম! সহজেই মিলবে Honda-র এই দুর্ধর্ষ বাইক, মাসে দিতে হবে নামমাত্র EMI
    Next Article
    ‘ঘর ওয়াপসি’ পরশুরামের, নম্বর কমতেই ছিটকে গেল ‘পরিণীতা’, কে কোথায় রয়েছে TRP তালিকায়?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment