Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    6,000 mah ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা! জলের দরে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M17e

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: Samsung-এর স্মার্টফোনগুলি মোবাইল প্রেমীদের পছন্দের তালিকায় একদম প্রথম সারিতে থাকে। এমতাবস্থায়, Samsung শীঘ্রই ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন, Galaxy M17e (Samsung Smartphone) লঞ্চ করবে। কোম্পানটি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, এই স্মার্টফোনটি আগামী ১৭ মার্চ ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। এদিকে, Galaxy M17e লঞ্চের আগে, ফোনটির সম্ভাব্য দাম সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। যা ইঙ্গিত দেয় যে Galaxy M17e বাজেট সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। তবে, Samsung এখনও অফিসিয়ালি এই দাম নিশ্চিত করেনি।

    লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M17e (Samsung Smartphone):

    টিপস্টার সঞ্জু চৌধুরীর কাছ থেকে লিক হওয়া তথ্য অনুযায়ী, তিনি নেটমাধ্যম’X’-এ দাবি করেছেন যে Samsung Galaxy M17e-এর প্রারম্ভিক মূল্য 13,999 টাকা হতে পারে। যদি এই তথ্য সঠিক হিসেবে বিবেচিত হয়, সেক্ষেত্রে ফোনটি কোম্পানির বাজেট M সিরিজ লাইনআপে অন্তর্ভুক্ত করা হবে। তবে, বর্তমানে এই দামটি অফিসিয়ালি নিশ্চিত না হওয়া পর্যন্ত কেবল একটি অনুমান হিসেবে দেখা হচ্ছে।

    Samsung Smartphone is going to be launched cheaply.

    Samsung ইতিমধ্যেই Galaxy M17e-র কিছু ফিচার্স নিশ্চিত করেছে। কোম্পানির মতে, ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে থাকবে। ডিসপ্লেটিতে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ ডিজাইনও রয়েছে। এদিকে, পারফরম্যান্সের জন্য, Galaxy M17e-এ মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর থাকবে। যার সঙ্গে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ উপলব্ধ হবে। এদিকে, আরও স্টোরেজ সম্প্রসারণের জন্য ফোনটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: LPG সঙ্কটের আবহে ভারতের মেগা প্ল্যান! তৈরি হবে স্ট্র্যাটেজিক গ্যাস রিজার্ভ

    এবারে আসি Galaxy M17e-র সফটওয়্যারের প্রসঙ্গে। Galaxy M17e অ্যান্ড্রয়েড 8.0-এর ওপর ভিত্তি করে One UI 16-এ কাজ করবে। Samsung জানিয়েছে যে, ফোনটি সিক্সথ জেনারেশনের আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবে। এছাড়াও, সার্কেল টু সার্চ এবং জেমিনি এআই অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার্সগুলিও সাপোর্ট করবে।

    আরও পড়ুন: IPL-এ খেলেছেন KKR-এর হয়ে! ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত এই খেলোয়াড়

    এদিকে, ক্যামেরার দিক থেকে, Galaxy M17e-তে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। ব্যাটারির দিক থেকে, ফোনটিতে 6,000 mah ব্যাটারি থাকবে। যা 25 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য, ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং IP54 রেটিং থাকবে। যা ধুলো এবং জল থেকে সুরক্ষা প্রদান করবে বলে দাবি করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    পেট্রোলের দাম নিয়ে আর থাকবে না চিন্তা! কম দামে এই ৫ টি বাইকে মিলছে সবথেকে বেশি মাইলেজ
    Next Article
    শুরু ক্রেতাদের হুড়োহুড়ি! সহজ EMI স্কিমে আজই বাড়িতে আনুন Royal Enfield Hunter 350

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment