Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুহূর্তে বদলে যাবে আবহাওয়া! আগামী দু’ঘণ্টায় ঝড়-বৃষ্টির তোলপাড়, বাড়িতে থাকার পরামর্শ IMD-র

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক: রাতে কালবৈশাখীর দাপট চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার মিলিত প্রভাবেই টানা দুর্যোগের পূর্বাভাস রয়েছে রাজ্যে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বজ্রবিদ্যুৎ-সহ টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে এক জেলা নিয়ে বিশেষ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন দুপুর ১২টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত এর সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই সাথে দোসর হতে পারে দমকা বাতাস। বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

    এই সময়ে জেলার সমস্ত মানুষদের নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা ছাড়া এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতেও থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট। শিলাবৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলিতে।

    আরও পড়ুন: ‘কোনও যুবক বা যুবতী ইন্টারভিউ দিতে গেলে..,’ যুবসাথী স্কিম নিয়ে বড় কথা বলে দিলেন অভিষেক

    রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কিছুটা কমবে। তবে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে সব জেলাতেই। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা নামতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার পরের তিন দিনে পারদ ফের তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে।

    South Bengal Weather kalbaisakhi forecast for which districts

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। শনিবার শিলাবৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও দমকা হাওয়া বয়ে যাবে সাথে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।

    Click here to Read More
    Previous Article
    LPG সঙ্কটের মাঝেই কেন্দ্রের মাস্টারস্ট্রোক, ৫ লক্ষ ইন্ডাকশন দিচ্ছে সরকার, কারা পাবেন?
    Next Article
    ভর্তি হয়ে গেছেন, তবুও বাড়তি ফি? কলকাতা হাইকোর্টের রায়ে বড় স্বস্তি পড়ুয়াদের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment