Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সিনেমাহলে এখনও দেখে ওঠা হয়নি? OTT-তে কবে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’?

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক : প্রথম ছবি মুক্তি পাওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় ছবির ঘোষণা। ‘ধুরন্ধর’ যে প্রত্যাশা তৈরি করে দিয়েছিল, তা ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2) যে পূরণ করতে পেরেছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রি রিলিজ থেকে শুরু করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য দর্শকদের ঢল নেমেছিল দেশের সর্বত্র। মাত্র ৩ দিনেই ৩৩৯ কোটি টাকার বেশি আয় করেছে ছবিটি।

    বক্স অফিসে চুটিয়ে আয় করছে ধুরন্ধর ২ (Dhurandhar 2)

    প্রথম দিনে ১০২ কোটি টাকা আয় করেছিল ধুরন্ধর ২। শনিবার ১১৩ কোটি টাকা আয় করেছে রণবীর সিং এর এই ছবি। বিশেষজ্ঞদের মতে, রবিবার ১২০ কোটির আয় ছাপিয়ে যাবে ধুরন্ধর ২। এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটি পার করে ফেলেছে এই ছবি। এর মধ্যেই অনেক সিনেপ্রেমী অপেক্ষা করে রয়েছেন ওটিটিতে কবে আসবে ধুরন্ধর ২? কোন ওটিটি প্ল্যাটফর্মে আসবে ছবিটি?

    When will dhurandhar 2 release in ott

    কবে মুক্তি পাবে ওটিটিতে: আশা করা হচ্ছে, জুন মাসে জিও হটস্টারে মুক্তি পেতে পারে ধুরন্ধর ২। সূত্রের খবর অনুযায়ী, ওটিটিতে মুক্তি পেতে ছবিটির অন্তত ৪৫-৬০ দিন সময় লাগতে পারে। আসলে মনে করা হচ্ছে, প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় ধরে চলতে পারে ধুরন্ধর ২ (Dhurandhar 2)। যদি তেমনটাই হয়, তবে মে মাসের শেষে বা জুনে ওটিটিতে মুক্তি পেতে পারে ছবিটি।

    আরও পড়ুন : শিয়ালদহ রুটে এটাই সবথেকে নোংরা স্টেশন, রেলের সাফাই অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

    ধুরন্ধর এর বিপুল আয়: ধুরন্ধর দেশে প্রায় ৮৪০ কোটি টাকা আয় করেছিল। বিশ্বব্যাপী প্রায় গ্রস ১৩০০ কোটি টাকা আয় করেছিল প্রথম ছবিটি। ছবি মুক্তি পাওয়ার ৫৫ দিনের মধ্যে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ধুরন্ধর। সেই হিসেবে মনে করা হচ্ছে, জুন মাসের শুরুতেই ওটিটিতে আসতে পারে ধুরন্ধর ২।

    আরও পড়ুন : বাচ্চাদের নিমপাতা খাওয়াতে গিয়ে নাজেহাল? এভাবে বানিয়ে দেখুন, চেটেপুটে খাবে

    রিপোর্ট অনুযায়ী, প্রথম সপ্তাহের পরেই ৪৫০ কোটি টাকা পেরিয়ে যাবে ধুরন্ধর ২ এর আয়। দ্বিতীয় ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনাই বলে দিচ্ছে, বক্স অফিসে বড়সড় ঝড় তুলবে ছবিটি।

    Click here to Read More
    Previous Article
    মায়ের পছন্দ ছিল না রণজয়কে, বিয়ের পরে এ কী বললেন শ্যামৌপ্তি!
    Next Article
    হচ্ছে না বন্ধ, মোড় বদলে নতুন জন্ম হল জি বাংলার এই সিরিয়ালের

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment