Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘ঘর ওয়াপসি’ পরশুরামের, নম্বর কমতেই ছিটকে গেল ‘পরিণীতা’, কে কোথায় রয়েছে TRP তালিকায়?

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : টিআরপি (TRP) তালিকায় উত্থান পতন লেগেই থাকে। কোনও সপ্তাহে একটি সিরিয়াল শীর্ষে থাকলে হয়তো তা পরের সপ্তাহে নেমে যায় নীচে। গত কয়েক সপ্তাহ ধরে একটানা প্রথম স্থান দখল করে রেখেছিল জি বাংলার ‘পরিণীতা’। কিন্তু এ সপ্তাহে হঠাৎ করেই নম্বর কমেছে এই সিরিয়ালের। কী কী চমক এল এবারের টিআরপি তালিকায়?

    টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান কার দখলে?

    জি বাংলার টপার সিরিয়াল ‘পরিণীতা’ এবার নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। ৫.৬ পয়েন্ট পেয়েছে এই সিরিয়াল। প্রথম স্থানে আবারও ফিরে এসেছে ‘পরশুরাম’। গত কয়েক সপ্তাহ ধরে নম্বর বেশ খানিকটা কমে গিয়েছিল এই ধারাবাহিকের। তবে এই সপ্তাহে পুরনো স্থান ফিরে পেয়েছে সিরিয়ালটি। পরশুরামের ঝুলিতে এসেছে ৫.৯ পয়েন্ট।

    Trp list of 26 march thursday

    নম্বর কমেছে সব মেগার: তৃতীয় স্থানে একসঙ্গে রয়েছে জোয়ার ভাঁটা এবং রাঙামতি তীরন্দাজ। দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৫। এরপরেই চার নম্বরে জায়গা করে নিয়েছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’। জি বাংলার এই সিরিয়ালটি ইদানিং বেশ ভালো টিআরপি নিয়ে আসছে।

    কে কোন স্থানে রয়েছে: পঞ্চম স্থানে রয়েছে ‘কুসুম’ এবং ‘বিদ্যা ব্যানার্জী’। দুই চ্যানেলের দুটি ধারাবাহিকই পেয়েছে ৫.০। এরপরেই ৪.৯ পয়েন্ট (TRP) নিয়ে জায়গা পেয়েছে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’।

    আরও পড়ুন : রাতের সফর এখন আরামদায়ক, যাত্রী সুবিধার্থে চালু হল বিশেষ উন্নত পরিষেবা

    বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

    প্রথম- পরশুরাম (৫.৯)

    দ্বিতীয়- পরিণীতা (৫.৬)

    তৃতীয়- জোয়ার ভাঁটা, রাঙামতি তীরন্দাজ (৫.৫)

    চতুর্থ- তারে ধরি ধরি মনে করি (৫.৩)

    পঞ্চম- কুসুম, বিদ্যা ব্যানার্জী (৫.০)

    ষষ্ঠ- ও মোর দরদিয়া (৪.৯)

    সপ্তম- গঙ্গা (৪.৭)

    অষ্টম- লক্ষ্মী ঝাঁপি, কনে দেখা আলো (৪.৫)

    নবম- আমাদের দাদামণি (৪.৩)

    দশম- চিরদিনই তুমি যে আমার (৪.১)

    আরও পড়ুন : থমকে চিংড়িঘাটার কাজ, অরেঞ্জ লাইন চালু হতে আর কত সময় লাগবে?

    এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।

    Click here to Read More
    Previous Article
    এক মাসে দুবার স্লট বদল, শুরু হতে না হতেই শেষের মুখে জি বাংলার মেগা!
    Next Article
    গল্প জমে ওঠার আগেই বিরাট মোড়, তৃতীয় ব্যক্তির আগমন এই মেগায়

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment