Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মায়ের পছন্দ ছিল না রণজয়কে, বিয়ের পরে এ কী বললেন শ্যামৌপ্তি!

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক : সদ্য বিয়ে সেরেছেন দুজনে। সম্প্রতি জন্মদিন উদযাপনও হয়েছে ধুমধাম করে। রণজয় বিষ্ণু (Ranojoy-Shyamoupti) এবং শ্যামৌপ্তি মুদলী বর্তমানে টেলিপাড়ার জনপ্রিয় জুটি। সম্প্রতি রণজয়ের জন্মদিনে নিজে হাতে নানান পদ রেঁধে খাইয়েছেন শ্যামৌপ্তি। সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন মিষ্টি শুভেচ্ছা। রণজয় শ্যামৌপ্তির রসায়ন দেখে খুশি তাঁদের ভক্তরাও।

    রণজয়কে নিয়ে কী বললেন শ্যামৌপ্তি (Ranojoy-Shyamoupti)?

    সম্প্রতি এক পডকাস্টে এসে শ্যামৌপ্তি জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা অনেক বড় দায়িত্ব। সব টিক মার্ক হয়েছে বলেই এই সিদ্ধান্তে আসতে পেরেছেন। এমন একজন মানুষ এবং পরিবার পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করেন তিনি। এরপরেই শ্যামৌপ্তি বলেন, শুরুতে তাঁর মা রণজয়কে তেমন পছন্দ করতেন না। পাশ থেকে অভিনেতা ফুট কাটেন, ‘করবে কী করে, শুটিংয়ে মাকে নিয়ে আসত তো’।

    Ranojoy-Shyamoupti podcast interview going viral

    শ্যামৌপ্তির প্রশংসা রণজয়ের মুখে: এখন অবশ্য পরিস্থিতি উলটো। বরং শ্যামৌপ্তি ছোট হওয়ায় তাঁর মা রণজয়কেই বলেন তাঁকে শাসন করতে। আবার শাশুড়ি মায়ের রান্নার ভক্ত রণজয় (Ranojoy-Shyamoupti)। তিনি আরও বলেন, শ্যামৌপ্তির স্বভাব সবার থেকে আলাদা। তাই এই সম্পর্কটা পরিণতি পেয়েছে। এই কম বয়সেই জীবনটাকে যেভাবে শ্যামৌপ্তি দেখিয়েছেন তার জন্য তিনি তাঁকে কৃতিত্ব দেবেন।

    আরও পড়ুন : নির্বিঘ্নে নির্বাচনই লক্ষ্য, ৬ গাইডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন

    কী বললেন অভিনেতা: রণজয় বলেন, তাঁর অতীত বর্তমান, ভবিষ্যৎ কোনোকিছুর সঙ্গেই শ্যামৌপ্তিকে রাখতে চান না তিনি। কারণ তিনি সম্পূর্ণ আলাদা। তাঁর মতে, অনেক মানুষের অনেক সম্পর্ক ভাঙে। কিন্তু অভিনেতাদের দিকে আঙুল তোলা সহজ।

    আরও পড়ুন : জ্বালানি সঙ্কটের মাঝে এবার নতুন শঙ্কা, ১৪.২ কেজির জায়গায় এবার মিলবে অর্ধেক ভর্তি সিলিন্ডার?

    বয়সে রণজয়ের চেয়ে প্রায় ১৪ বছরের ছোট হলেও যথেষ্ট ম্যাচিওর শ্যামৌপ্তি। জানা যায়, গুড্ডি সিরিয়ালের সেটে প্রথম আলাপ হলেও কয়েক মাস পর পরস্পরের প্রেমে পড়েন তাঁরা। কিন্তু এ বিষয়ে প্রথমে কখনোই মুখ খুলতে দেখা যায়নি তাঁদের।

    Click here to Read More
    Previous Article
    গল্প জমে ওঠার আগেই বিরাট মোড়, তৃতীয় ব্যক্তির আগমন এই মেগায়
    Next Article
    সিনেমাহলে এখনও দেখে ওঠা হয়নি? OTT-তে কবে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment