Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গল্প জমে ওঠার আগেই বিরাট মোড়, তৃতীয় ব্যক্তির আগমন এই মেগায়

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : টিআরপির টানাপোড়েনের মাঝে দর্শকদের মন টানতে নতুন নতুন গল্প নিয়ে আসছেন নির্মাতারা। অনেক সময়ই দেখা যায়, প্রোমোতে একরকম আভাস দেওয়া হয় আর সিরিয়াল (Serial) শুরু হলে দেখা যায় আরেক গল্প। অনেক চরিত্রকে প্রোমোতে দেখা গেলেও সিরিয়ালে দেখা মেলে না।

    নতুন কাহিনি নিয়ে শুরু হয়েছে সিরিয়াল (Serial)

    এমনটাই ঘটছে ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালে। নতুন কাহিনি নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক। দর্শকরা এখন দেখছেন উজান এবং কুইন অর্থাৎ রাহুল এবং শ্বেতাকে। কিছুদিন শুরু হয়েছে নতুন গল্প। টিআরপি তালিকায় তেমন ভাবে জায়গা করতে না পারলেও দর্শকরা পছন্দ করছেন নতুন গল্প।

    New actor to enter in this star jalsha serial

    কী দেখানো হয়েছিল প্রোমোয়: ভোলেবাবার নতুন কাহিনির প্রোমোতে অবশ্য দেখানো হয়েছিল, অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছে কুইন। কিন্তু কাহিনিতে দেখানো হচ্ছে উজান ওরফে রাহুলকে। তবে তৃতীয় ব্যক্তি কি পা রাখবে এই সিরিয়ালে? উল্লেখ্য, ধারাবাহিকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখা যাওয়ার কথা ছিল সিদ্ধার্থ সেনকে।

    আরও পড়ুন : পুলিশের সামনে গলা উঁচিয়ে আস্ফালন TMC নেতার, নির্বাচন কমিশনকে ট্যাগ করে ক্ষোভ উগরে দিলেন সৌমিত্র খাঁ

    কী জানালেন অভিনেতাকে: সিরিয়াল শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেখা যায়নি সিদ্ধার্থকে। তবে কি সিরিয়াল (Serial) থেকে বাদ পড়লেন তিনি? সংবাদ মাধ্যমের কাছে অবশেষে মুখ খোলেন সিদ্ধার্থ। অভিনেতা জানান, গল্প কিছুদিন এগোনোর পরেই তাঁকে দেখা যাবে, এমনটাই কথা হয়েছিল তাঁর নির্মাতাদের সঙ্গে।

    আরও পড়ুন : এসিতে ভ্রমণ, থাকা খাওয়া নিয়ে আকর্ষণীয় প্যাকেজ, এবার দক্ষিণ ভারত ঘোরাবে IRCTC

    সিদ্ধার্থ আরও বলেন, ছোটপর্দায় এমন অনেক অদলবদল হয় তা তিনি জানেন। তবে বেশি দেরি নয়, খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে সিরিয়ালে। উজান কুইনের মধ্যে সম্পর্কের সমীকরণ ধীরে ধীরে তৈরি হলেও খুব শীঘ্রই তাঁদের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন হবে।

    Click here to Read More
    Previous Article
    ‘ঘর ওয়াপসি’ পরশুরামের, নম্বর কমতেই ছিটকে গেল ‘পরিণীতা’, কে কোথায় রয়েছে TRP তালিকায়?
    Next Article
    মায়ের পছন্দ ছিল না রণজয়কে, বিয়ের পরে এ কী বললেন শ্যামৌপ্তি!

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment