Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    IPL-এর আগেই শুরু টক্কর! সরাসরি CSK-র উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়লেন বৈভব, ব্যাপারটা কী?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬ শুরু হতে চলেছে আগামী ২৮ মার্চ থেকে। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে RCB এবং SRH। এদিকে, আগামী ৩০ মার্চ রাজস্থান রয়্যালস IPL-এর ১৯ তম মরশুমে তাঁদর প্রথম ম্যাচটি খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। এই ম্যাচটি সম্পন্ন হবে গুয়াহাটিতে। যেটি রাজস্থানের দ্বিতীয় হোম গ্রাউন্ড। গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এই ম্যাচের আগেই রাজস্থানের তারকা খেলোয়াড় বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) CSK-র উদ্দেশ্যে একটি খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। মূলত, বৈভব চেন্নাই সুপার কিংসকে আবারও হারানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এমতাবস্থায়, বৈভব সূর্যবংশীর এই প্রতিক্রিয়া এখন IPL ২০২৬-এ RR বনাম CSK ম্যাচের আগে অনুরাগীদের উত্তেজনা বৃদ্ধি করেছে।

    বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) CSK-কে চ্যালেঞ্জ জানিয়েছেন:

    এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, বৈভব সূর্যবংশী CSK-র উদ্দেশ্যে ঠিক কোন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন? ঘটনাটি হল, সম্প্রতি নমন অ্যাওয়ার্ডস চলাকালীন IPL-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলা বৈভব সূর্যবংশী এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা আয়ুষ মাত্রে স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে বৈভব সূর্যবংশী ধোনির IPL দলের খেলোয়াড় আয়ুষ মাত্রেকে চ্যালেঞ্জ জানান। এই দুই খেলোয়াড় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে একসঙ্গে খেলেছেন। গত মরশুমেই তাঁরা IPL-এ অভিষেক করেন।

    Vaibhav Suryavanshi challenges Chennai Super Kings.

    কী জানিয়েছেন বৈভব সূর্যবংশী: জানিয়ে রাখি যে, বৈভব সূর্যবংশী আয়ুষ মাত্রেকে বলেছেন যে, বৈভব রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার পর থেকে CSK ২ বার হেরেছে, এবং এবারও হারবে। যা হবে ৪-০। সূর্যবংশী তাঁর এই মন্তব্যের মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে, IPL ২০২৫-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে CSK যেমন ২ টি ম্যাচেই হেরেছিল, তেমনি এবারও তারা তাদের আসন্ন ২ টি ম্যাচেই CSK-কে পরাজিত করবে। উল্লেখ্য যে, IPL-এর গ্রুপ পর্বে প্রতিটি দল ২ বার একে অপরের মুখোমুখি হয়।

    আরও পড়ুন: বড় খবর! এবার UPI-র মাধ্যমে লোন পাবেন মহিলারা, গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ব্যাঙ্কের

    IPL ২০২৫-এ RR বনাম CSK-র মধ্যে কী ঘটেছিল: IPL ২০২৫-এ RR এবং CSK প্রথম মুখোমুখি হয়েছিল ৩০ মার্চ। যেখানে রাজস্থান চেন্নাইকে ৬ রানে পরাজিত করে। যদিও বৈভব সূর্যবংশী সেই ম্যাচে খেলেননি। তবে, তিনি রাজস্থান দলের অংশ ছিলেন।

    আরও পড়ুন: বিশেষ কারণে ২২ বছর বয়সেই ছাড়েন ক্রিকেট! চমকে দেবে RCB-র নতুন মালিক আর্যমান বিড়লার পরিচয়

    এদিকে, IPL ২০২৫-এ RR এবং CSK-র মধ্যে দ্বিতীয় সাক্ষাৎ হয়েছিল ২০ মে। যেখানে রাজস্থান চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে পরাজিত করে। এই ম্যাচে বৈভব সূর্যবংশী ৩৩ বলে ৫৭ রান করেন। ওই ইনিংসে বৈভব ৪ টি ছক্কা ও ৪ টি চার মারেন।

    Click here to Read More
    Previous Article
    রয়েছে বিশেষ কারণ! IPL ২০২৬-এ হবে না উদ্বোধনী অনুষ্ঠান, বড় সিদ্ধান্ত BCCI-র
    Next Article
    বিশেষ কারণে ২২ বছর বয়সেই ছাড়েন ক্রিকেট! চমকে দেবে RCB-র নতুন মালিক আর্যমান বিড়লার পরিচয়

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment