Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৮ মে-র পর থেকে আর গোপন থাকবে না ব্যক্তিগত চ্যাট? ইনস্টাগ্রাম নিয়ে বড় ঘোষণা মেটার

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে যুগ আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল জগতে মানুষের ব্যস্ততাও বাড়ছে পাল্লা দিয়ে। সেইসঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মাথা তুলে দাঁড়াচ্ছে। কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে ব্যবহারকারীদের তথ্য কতটা সুরক্ষিত? এই প্রশ্নের মাঝেই এবার বড় ঘোষণা করল মেটা (Instagram)। ৮ মে থেকেই ব্যক্তিগত চ্যাটে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ইনস্টাগ্রাম।

    ইনস্টাগ্রাম (Instagram) চ্যাট নিয়ে সিদ্ধান্ত মেটার

    ইনস্টাগ্রামে ডিএম (ডিরেক্ট মেসেজ) থেকে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সরানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। সংস্থার সাপোর্ট পেজের একটি আপডেটে এই ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের মতো ইনস্টাগ্রাম ডিএম-এ ডিফল্ট ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশনের ব্যবস্থা নেই। শুধুমাত্র কিছু অঞ্চলের জন্যই এটি উপলব্ধ ছিল। ব্যবহারকারীরা ম্যানুয়ালি চ্যাটের জন্য এন্ড টু এন্ড এনক্রিপশন অন করতে পারতেন। তবে এবার আর সেটা সম্ভব হবে না।

    Meta to change chat policy for Instagram

    কী কারণ জানাল মেটা: এন্ড টু এন্ড এনক্রিপশন ইনস্টাগ্রাম চ্যাট থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মেটা। কারণ হিসেবে জানানো হয়েছে, খুব কম সংখ্যক ব্যবহারকারীই ইনস্টাগ্রাম (Instagram) ডিএম-এ এই সুবিধাটি নিয়ে থাকেন। তাই আগামী ৮ মে থেকে এই বিকল্পটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, কেউ যদি এনক্রিপ্টেড মেসেজ চালিয়ে যেতে চান তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে।

    আরও পড়ুন : ফের ‘অ্যাকশন’ কমিশনের! রাজ্য পুলিশের একাধিক শীর্ষপদে রদবদল, সরানো হল ডিসি সেন্ট্রালকেও

    অন্য প্ল্যাটফর্মে কী পরিবর্তন: হোয়াটসঅ্যাপে কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে মেটা। অন্যদিকে ২০২৩ সালে মেসেঞ্জারে ডিফল্ট এন্ড টু এন্ড এনক্রিপশন শুরু করে। তা আরও আপডেট করা হচ্ছে বলে খবর। উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করে মেটা।

    আরও পড়ুন : উন্নয়নের পাঁচালী গেয়েও প্রার্থী তালিকায় নেই নাম, অবশেষে মুখ খুললেন ইমন

    পরে ২০২১ সালে মেটার নিরাপত্তা প্রধান জানান, নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো করার জন্য এনক্রিপশন রোলআউট ২০২৩ সাল পর্যন্ত বিলম্বিত করতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    সংযুক্ত হতে চলেছে BSNL-Vi? টেলিকম সেক্টর থেকে সামনে এল বড় আপডেট
    Next Article
    পেট্রোলের দাম নিয়ে আর থাকবে না চিন্তা! কম দামে এই ৫ টি বাইকে মিলছে সবথেকে বেশি মাইলেজ

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment