Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘এটাই সুযোগ’, IPL-এর আগে KKR অধিনায়ক অজিঙ্ক রাহানের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন আকাশ চোপড়া

    18 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্ক রাহানে IPL-এর গত মরশুমে অর্থাৎ IPL ২০২৫-এ তাঁর দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনি ১২ টি ইনিংসে ১৪৭-এর বেশি স্ট্রাইক রেটে ৩৯০ রান সংগ্রহ করেন। তাঁর দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও, অনেকেই দাবি করেন যে রাহানে শুধুমাত্র ম্যাচের পাওয়ারপ্লে-তে ভালো খেলতে পারেন। অর্থাৎ, ফিল্ডিং নিষেধাজ্ঞা উঠে গেলেই তিনি সমস্যায় পড়েন। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তা স্পষ্ট হয়। যেটি KKR-এর ব্যাটিংকেও প্রভাবিত করে। এমতাবস্থায়, প্রাক্তন ক্রিকেটার তথা ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। শুধু তাই নয়, আকাশ চোপড়া IPL ২০২৬-এর আগে অজিঙ্ক রাহানেকে তাঁকে ভুল প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন।

    KKR (Kolkata Knight Riders)-এর অধিনায়কের প্রসঙ্গে কী জানিয়েছেন আকাশ:

    নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া স্বীকার করেছেন যে, পাওয়ারপ্লে-র পর রাহানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা সমালোচকদের মধ্যে তিনিও একজন। আকাশের মতো, এখন অজিঙ্ক রাহানের কাছে তাঁর সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার সুযোগ এসেছে। আকাশ চোপড়া জানিয়েছেন, ‘সুযোগের অভাব নেই। আমিও তাঁদের মধ্যে একজন যাঁরা অজিঙ্ক রাহানের সমালোচনা করে এবং বলেন যে পাওয়ারপ্লে-র পর তাঁর ভূমিকা সীমিত হয়ে যায়। কিন্তু এখন তুমি (রাহানে) আমাকে ভুল প্রমাণ করতে পারো। তবে, যদি তুমি পাওয়ারপ্লে-তে অনেক রান করো এবং তারপরও ভালো খেলো, তাহলে এটা তোমার জন্য দারুণ একটা সুযোগ হবে।’

    Aakash Chopra challenged the captain of Kolkata Knight Riders.

    এছাড়াও, নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া KKR-এ রিঙ্কু সিংয়ের ক্রমবর্ধমান গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন। রিঙ্কুকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে এবং এই মরশুমে তিনি যদি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেন, সেক্ষেত্রে তিনি অধিনায়কত্বের একজন দাবিদার হিসেবে উঠে আসতে পারেন।

    আরও পড়ুন: হয়ে যান সচেতন! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের এই নিয়ম, প্রভাবিত হবেন গ্রাহকরা?

    এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, “রিঙ্কু সিং সহ-অধিনায়ক। আগামী মরশুমের মধ্যে সে অধিনায়কও হতে পারেন। তাই, তার ভূমিকা অনেক বড় হবে। তাকে সবসময় ব্যাটিং অর্ডারের নিচের দিকে পাঠানো হয়। এবার সে আরেকটু ওপরের দিকে ব্যাট করার সুযোগ পেতে পারে এবং দাপটও দেখাতে পারে।’

    আরও পড়ুন: একটি ম্যাচেই সর্বনাশ! বৈভব সূর্যবংশীর কারণে IPL কেরিয়ার খতম এই খেলোয়াড়ের, চমকে দেবে নাম

    এদিকে, আকাশ চোপড়া বরুণ চক্রবর্তী সম্পর্কে জানিয়েছেন যে, IPL-এর এই মরশুমটি তাঁর উইকেট শিকারের দক্ষতা ফিরে পাওয়ার একটি সুযোগ হতে পারে। আকাশ চোপড়া জানান ‘বরুণ চক্রবর্তীর এখন মানুষকে বিশ্বাস করানোর সময় এসেছে যে সে আবার দাপট দেখাবে। কারণ বিশ্বকাপের শেষ ৪ টি ম্যাচ তার জন্য খুবই খারাপ গেছে। তাকে আবার উইকেট শিকারীর ভূমিকায় ফিরতে হবে।’ এমতাবস্থায়, আসন্ন IPL-এ ৩ বারের চ্যাম্পিয়ন KKR কেমন পারফরম্যান্স প্রদর্শন করে সেদিকেই তাকিয়ে রয়েছেন অনুরাগীরা।

    Click here to Read More
    Previous Article
    টলিপাড়ায় ‘স্বাস্থ্যসাথী’র প্রচার শুধুই দেবের ‘গিমিক’? সাংসদকে স্পষ্ট জবাব স্বরূপ বিশ্বাসের
    Next Article
    একটি ম্যাচেই সর্বনাশ! বৈভব সূর্যবংশীর কারণে IPL কেরিয়ার খতম এই খেলোয়াড়ের, চমকে দেবে নাম

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment