Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২৮ মার্চ, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ রাত্রে বাড়ির ছাদে বা কোনও পার্কে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই অসুস্থ এবং মুমূর্ষ রোগীদের সেবা করুন।

    বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে সুরে সরিয়ে রাখুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন প্রতিবেশীর সঙ্গে আজ আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। আপনার আজ দূরে কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি ক্লান্ত হলেও আর্থিক দিক থেকে লাভবান হবেন। জীবনকে একটি নির্দিষ্ট বিষয় বজায় রাখতে জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে জলে কোনও ছিদ্রযুক্ত ব্রোঞ্জের মুদ্রা নিক্ষেপ করুন।

    মিথুন রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে। আপনি আজ কোনও কাজে আত্মীয়দের কাছ থেকে সমর্থন পেতে পারেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়।
    প্রতিকার: জীবনে উন্নতির লক্ষ্যে তেল মেখে তারপর স্নান করুন।

    কর্কট রাশি: আপনি আজ একটি কাজে আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্য বাড়ির উত্তর-পশ্চিম দিকে সাদা রঙের জিরো ওয়াটের বাল্ব জ্বালান।

    সিংহ রাশি: আপনি আজ কিছু সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। বিতর্ক থেকে অবশ্যই এড়িয়ে চলুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন। কারোর সঙ্গে বিপদ থাকলে অবশ্যই আজ তা মিটিয়ে নিন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বৃহন্নলাদের অসম্মান করবেন না।

    কন্যা রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার আজ কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু বিশিষ্ট মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে। আজ আপনি একটি ভালো বই পড়তে পারেন অথবা ব্লগ লিখতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে পাঁচটি লোহার পেরেক ও চুন কালো ও সাদা কাপড়ে বেঁধে স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।

    Ajker rashifal todays horoscope 10 March 2026.

    তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। আপনি আজ একাকী কিছুটা সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই যাঁরা পোশাক ইস্ত্রি করেন এমন একজন ব্যক্তিকে অথবা একজন ধোপাকে কয়লা দান করুন।

    বৃশ্চিক রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পাশাপাশি, পুষ্টিকর খাবার খান। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: দরিদ্র এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার ভাগ করলে আপনার শরীরে তার ভালো প্রভাব পরবে।

    ধনু রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি কাজে ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করবেন। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। এরপরে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করবেন। আপনি আজ একটি সৃজনশীল কাজ করতে পারেন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন।

    আরও পড়ুন: ‘এটাই সুযোগ’, IPL-এর আগে KKR অধিনায়ক অজিঙ্ক রাহানের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন আকাশ চোপড়া

    মকর রাশি: চোখে ছানি রয়েছে এমন রোগীদের দূষিত পরিবেশ এড়িয়ে চলতে হবে। এর পাশাপাশি, সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ থেকে দূরে থাকুন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। আজ আপনার হঠাৎ করেই কিছু জনের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি সৃজনশীল ধারণা পেতে পারেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তামার চুড়ি পরুন।

    আরও পড়ুন: হয়ে যান সচেতন! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের এই নিয়ম, প্রভাবিত হবেন গ্রাহকরা?

    কুম্ভ রাশি: আপনি আজ পরোপকারের মাধ্যমে মানসিক শান্তি পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। অপরিচিত ব্যক্তিদের কাছে নিজের গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে।
    প্রতিকার: বুধের সুপ্রভাব বৃদ্ধির লক্ষ্যে দরিদ্র ও অভাবী পড়ুয়াদের বই, লেখার সঞ্জাম, পড়াশোনার সামগ্রী ও স্কুলের ইউনিফর্ম দান করুন। এর ফলে প্রেমের জীবনও সুখকর হবে।

    মীন রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলো হঠাৎ করেই অফিসের একটি কাজ চলে আসায় আপনি ব্যস্ত হয়ে পড়বেন। আপনার আজ কোথাও সফরের সময় একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের টিকা লাগান।

    Click here to Read More
    Previous Article
    যুদ্ধের আবহে সতর্ক কেন্দ্র, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদীর কড়া বার্তা

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment