Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    LPG সঙ্কটের মাঝেই কেন্দ্রের মাস্টারস্ট্রোক, ৫ লক্ষ ইন্ডাকশন দিচ্ছে সরকার, কারা পাবেন?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ গ্যাসের (LPG) জোগান বা দাম নিয়ে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়, সেই কারণে এবার বিকল্প ব্যবস্থার পথে নামল কেন্দ্র। এলপিজির উপর চাপ কমাতে এবার ৫ লক্ষ ইন্ডাকশন কুকটপ (Induction Cooktops) আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে মধ্যবিত্ত ও সাধারণ পরিবার কম খরচে রান্নার আরেকটি সহজ উপায় পাবে বলে মনে করা হচ্ছে।

    গ্যাসের (LPG) চাপ কমাতে ৫ লক্ষ ইন্ডাকশন আনছে কেন্দ্র

    আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এলপিজি (LPG) বাজারে চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এখনই দেশে গ্যাসের কোনও অভাব নেই বলে কেন্দ্র জানিয়েছে, তবু আগাম সতর্কতা হিসেবেই বিকল্প রান্নার ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে।

    এই কারণে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড (EESL) নতুন করে ৫ লক্ষ ইন্ডাকশন কুকটপ (Induction Cooktops) কেনার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এক লক্ষ ইন্ডাকশনের অর্ডার দেওয়া হয়েছে। সেগুলি বিভিন্ন রাজ্য ও সরকারি সংস্থায় পাঠানো হবে।

    ইইএসএল সূত্রে জানা গিয়েছে, এখন ভেন্ডরদের কাছে যে স্টক (Induction Cooktops) রয়েছে তা শেষ হয়ে গেলেই নতুন টেন্ডার ডাকা হবে। সেই টেন্ডারের মাধ্যমে আরও ৫ লক্ষ ইন্ডাকশন কেনা হবে। পাশাপাশি ইন্ডাকশনে ব্যবহার করার উপযোগী বাসনও কেনা হচ্ছে। এই প্রকল্পটি কেন্দ্রের ন্যাশনাল এফিসিয়েন্ট কুকিং প্রোগ্রাম-এর অংশ। এর মূল উদ্দেশ্য হল গ্যাসের ব্যবহার কমিয়ে বিদ্যুৎচালিত রান্নাকে বাড়ানো। এর আগে Go Electric ক্যাম্পেন এবং ২০২৩ সালে ন্যাশনাল ইলেকট্রিক কুকিং প্রোগ্রাম শুরু করা হয়েছিল।

    প্রসঙ্গত, আন্তর্জাতিক সংঘাতের জেরে বিশ্ববাজারে এলপিজির (LPG) চাহিদা বেড়েছে। ভবিষ্যতে যাতে দাম না বাড়ে বা সাধারণ মানুষ সমস্যায় না পড়েন, তাই ইন্ডাকশন ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। এই কুকটপ (Induction Cooktops) EESLmart.in থেকেও পাওয়া যাবে।

    No worries regarding petrol and diesel, says Petroleum Ministry.

    আরও পড়ুনঃ ভর্তি হয়ে গেছেন, তবুও বাড়তি ফি? কলকাতা হাইকোর্টের রায়ে বড় স্বস্তি পড়ুয়াদের

    জানা গিয়েছে, ১২০০ ওয়াটের এই ইন্ডাকশন কুকটপে (Induction Cooktops) থাকবে এনার্জি খরচ দেখানোর ডিসপ্লে এবং চাইল্ড সেফটি লক। ফলে ব্যবহার যেমন সহজ হবে, তেমনই নিরাপত্তাও থাকবে। সবচেয়ে বড় কথা, ইন্ডাকশনে রান্না করলে এলপিজির (LPG) তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত খরচ বাঁচতে পারে। পাশাপাশি দূষণও কম হয়, তাই এটি পরিবেশের পক্ষেও ভালো

    Click here to Read More
    Previous Article
    ভোটমুখী বাংলায় বড় পদক্ষেপ তৃণমূলের! ভিন রাজ্যে যাচ্ছে হাজার হাজার আলুর বস্তা
    Next Article
    মুহূর্তে বদলে যাবে আবহাওয়া! আগামী দু’ঘণ্টায় ঝড়-বৃষ্টির তোলপাড়, বাড়িতে থাকার পরামর্শ IMD-র

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment