Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হাওড়ার পর কলকাতা! নাকা চেকিংয়ে মিলল বিপুল নগদ, তদন্তে নয়া মোড়

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু হয়েছে। বেআইনি টাকার ব্যবহার ঠেকাতে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি বাড়ানো হয়েছে। এই তল্লাশির মধ্যেই কলকাতা ও হাওড়ায় পরপর বড় অঙ্কের নগদ টাকা উদ্ধার (Money Recovered) হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

    বালিগঞ্জ থেকে উদ্ধার প্রচুর নগদ (Money Recovered)

    নির্বাচন সামনে রেখে গোটা রাজ্যেই নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। মূল লক্ষ্য, ভোটে যেন কালো টাকার কোনও প্রভাব না পড়ে। এই অবস্থায় কলকাতার বালিগঞ্জ এলাকায় নাকা তল্লাশির সময় বড় সাফল্য (Money Recovered) পায় পুলিশ।

    আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোডের মোড়ে একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি করতেই গাড়ির ভিতর থেকে প্রায় ২৫ লাখ টাকা নগদ উদ্ধার (Money Recovered) হয়। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই আয়কর দফতরকে খবর দেওয়া হয়। পরে তারা এসে টাকার উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করে।

    এর আগে কয়েকদিন আগেই হাওড়াতেও একই ধরনের বড় উদ্ধার হয়েছিল। হাওড়া স্টেশনের কাছে আরপিএফ তল্লাশি চালিয়ে ৭২ লক্ষ টাকার বেশি নগদ উদ্ধার করে। ওই সময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের নাম আশীষ শেঠ ও সুমিত ভার্মা, বাড়ি উত্তরপ্রদেশের বারাণসীতে। তাঁদের ব্যাগ থেকেই এই বিপুল টাকা উদ্ধার (Money Recovered) হয়।

    Kolkata Under Tight Security Cover with 398 Kolkata Police Pickets on Holi

    আরও পড়ুনঃ ফের LPG ডেলিভারিতে বদল! বুকিংয়ের কত দিনের মধ্যে মিলবে গ্যাস? জানুন

    এই দুই ঘটনায় মোট প্রায় ৯৭ লক্ষ টাকার বেশি নগদ উদ্ধার (Money Recovered) হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই টাকা কোথা থেকে এল? এর পিছনে বড় কোনও চক্র আছে কি না, বা ভোটের জন্যই এই টাকা আনা হচ্ছিল কি না, সব দিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

    Click here to Read More
    Previous Article
    'মোদীজির বানর সেনা খুব ভালো': কল্যাণ ব্যানার্জি
    Next Article
    'আজকে শিক্ষা থেকে স্বাস্থ্যের হাল কোথায় নিয়ে গেছে' জনসভা থেকে চরম ক্ষোভ উগরে দিলেন Anubrata Mondol

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment