Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এসওপি মামলায় হস্তক্ষেপ নয়, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে আবেদনের নির্দেশ হাইকোর্টের

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : এসআইআর সংক্রান্ত সমস্ত আবেদন করতে হবে সুপ্রিম কোর্টে। এমনটাই এদিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ভোটার তালিকা নিয়ে ট্রাইব্যুনালের এসওপি সর্বসমক্ষে প্রকাশ করা সহ বিভিন্ন সমস্যার বিচারবিভাগীয় হস্তক্ষেপের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।

    এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে আবেদনের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)

    মঙ্গলবার মধ্যরাতে ফের প্রকাশিত হয় সাপ্লিমেন্টারি তালিকা। আর সেখানে মাত্র ১৩৬ জনের নাম জায়গা পাওয়ায় নতুন করে ছড়ায় বিতর্ক। বাকি আবেদনকারীদের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী ঝুমা সেন।

    Calcutta high court said to appeal in supreme court about sir

    কী বলেন প্রধান বিচারপতি: হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে ছিল ওই মামলার শুনানি। প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, এসআইআর এর বিষয়ে যাবতীয় আবেদন সুপ্রিম কোর্টে করতে হবে। কারণ শীর্ষ আদালতের নির্দেশেই প্রশাসনিক দিক থেকে ট্রাইব্যুনালে বিচারপতিদের নাম দেওয়া হয়েছে।

    আরও পড়ুন : ভোটের উত্তাপে কমল নম্বর, পরিণীতা বা পরশুরাম নয়, কে রইল প্রথম স্থানে?

    হস্তক্ষেপ নয় হাইকোর্টের: এসওপি তৈরির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে তিনজন বিচারপতির কমিটি গড়ে তোলা হয়েছে। স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে কোনও পদক্ষেপ এই আদালতের তরফে করা হবে না।

    আরও পড়ুন : গাড়ি ভর্তি ইভিএম পাকড়াও, ভোটের শেষবেলায় গুরুতর অভিযোগ সাংসদ সৌমিত্র খাঁ-র

    হাইকোর্টে আবেদনকারী জানান, প্রথম দফার ভোটের আগে এসআইআর এর জন্য প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। মামলাকারীর অভিযোগ, ১৯ টি অ্যাপলেট ট্রাইব্যুনাল গঠন করা হলেও কার্যপদ্ধতি খুবই অস্পষ্ট।

    Click here to Read More
    Previous Article
    ইন্দ্রনীলের পাশে দাঁড়িয়ে গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment