Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক ধাক্কায় বদল নিয়ম! বরাদ্দ ছাড়া আর মিলবে না টাকা, নতুন নির্দেশিকা জারি নবান্নের

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের খরচ যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই লক্ষ্যেই এবার কড়া পদক্ষেপ নিল নবান্ন (Nabanna)। অর্থদপ্তরের পক্ষ থেকে সোজা জানানো হয়েছে, আগে থেকে যে খাতে টাকা বরাদ্দ নেই, সেখানে আর কোনও বিল জমা দিলেই তা গ্রহণ করা হবে না। পাশাপাশি, সরকারি আধিকারিকদের স্বাস্থ্য পরীক্ষার খরচ নিয়েও আলাদা নির্দেশিকা জারি হয়েছে।

    কী জানিয়েছে নবান্ন (Nabanna)?

    রাজ্যের (Nabanna) অর্থদপ্তরের অডিট শাখা নতুন নির্দেশিকায় জানিয়েছে, নির্দিষ্ট খাতে বরাদ্দ না থাকলে ট্রেজারি বা পে-অ্যান্ড-অ্যাকাউন্টস অফিস কোনও বিল গ্রহণ করবে না। অর্থাৎ, আগে থেকে অনুমোদিত টাকা না থাকলে সেই খরচের বিল আর পাশ হবে না। এই নিয়ম এখন বাধ্যতামূলক করা হয়েছে।

    এই নিয়ম কার্যকর করতে প্রশাসনিক দপ্তর ও কন্ট্রোলিং অফিসারদের দ্রুত কাজ করতে বলা হয়েছে। তাঁদের দায়িত্ব হবে, বরাদ্দ টাকা সময়মতো ডিডিওদের মধ্যে ভাগ করে দেওয়া। এই পুরো প্রক্রিয়া চলবে আইএফএমএস-এর ই-বন্টন ব্যবস্থার মাধ্যমে।

    অর্থদপ্তরের মতে, এতে করে অযথা টাকা তোলার প্রয়োজন কমবে এবং সরকারি খরচের ওপর নিয়ন্ত্রণ থাকবে। তবে কিছু জরুরি খাতে ছাড় রাখা হয়েছে। যেমন বেতন বা স্বাস্থ্য সংক্রান্ত খরচ, এই ক্ষেত্রে আগের মতোই বিল গ্রহণ করা হবে। এদিকে, আইএএস অফিসারদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার খরচও রাজ্য ফেরত দেবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুষ অফিসারদের ২০০০ টাকা এবং মহিলা অফিসারদের ২২০০ টাকা দেওয়া হবে।

    Nabanna reshuffle ahead of WB Elections

    আরও পড়ুনঃ আসন পুনর্বিন্যাসে কি বদলে যাবে শক্তির সমীকরণ? কিছু রাজ্য বঞ্চিত হওয়ার আশঙ্কায় তুমুল বিতর্ক

    এই স্বাস্থ্য পরীক্ষা করা যাবে রাজ্যের নির্দিষ্ট হাসপাতালগুলিতে। তালিকায় রয়েছে ৯টি সরকারি মেডিক্যাল কলেজ, ১৫টি জেলা হাসপাতাল এবং ৮টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। যদি চিকিৎসকের পরামর্শে অতিরিক্ত কোনও পরীক্ষা করতে হয়, সেই খরচও নির্দিষ্ট নিয়ম মেনে রাজ্য (Nabanna) ফেরত দেবে বলে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘প্রচারে যাচ্ছি’ অজুহাতে ট্রাফিক আইনের ছাড়, শহরজুড়ে চলছে তৃণমূলের বাইক বাহিনীর দাপট
    Next Article
    সাপ্লাই সংকট ঠেকাতে কড়া প্রশাসন, LPG জোগান ঠিক রেখে সবুজ জ্বালানিতে জোর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment