Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ED-র নজরে নুসরত, বাংলাদেশে গম পাচার মামলায় তৃণমূলের তারকা প্রচারককে তলব সংস্থার

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিধানসভা ভোটের দু’দিন আগে তৃণমূলের (Trinamool Congress) তারকা প্রচারক নায়িকা নুসরত জাহানকে (Nusrat Jahan) তলব করল ইডি (Enforcement Directorate)। জানা গিয়েছে রেশন দুর্নীতি মামলায় নুসরত জাহানকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে নায়িকাকে।

    কীসের জন্য তলব নুসরতকে ? Nusrat Jahan

    সূত্রের খবর, রেশন দুর্নীতির একটি বিশেষ সূত্র ধরে নুসরত নাম সামনে এসেছে। বাংলাদেশে গম পাচার দুর্নীতি নিয়ে যে সময় বিস্তর অভিযোগ ওঠে সেই সময়ে বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। অভিযোগ, পাচারচক্রের কিছু আর্থিক লেনদেনের সঙ্গে যোগসূত্র থাকতে পারে নুসরতের। সেই সূত্রেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।

    আরও পড়ুন : জয় হবে সরকারি কর্মীদের? নজরে ২৭ এপ্রিল, DA ও HRA নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

    আগামী ২২ এপ্রিল কলকাতায় ইডি-র দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন সাংসদকে। তবে জানা যাচ্ছে, নায়িকা কলকাতার বদলে দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে হাজিরা দিতে চেয়ে আবেদন করেছেন।

    আরও পড়ুন: হোলি নয়, ভোটের বাজারে আবির কেনার ধুম! জোর কম্পিটিশন গেরুয়া-সবুজের, ফার্স্ট হল কে?

    আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন রয়েছে। তার ঠিক আগের দিন অভিনেত্রীকে তলব করায় কিছুটা হলেও অস্বস্তিতে শাসকশিবির। যদিও নুসরত জাহান বা তৃণমূলের তরফে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।

    Click here to Read More
    Previous Article
    ‘মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কথায় সায় দিলেন বিজেপির শমীক ?
    Next Article
    ১৫,২৯৬ কোটির আয়! WhatsApp-Telegram-এর যুগেও বিরাট নজির গড়ল ভারতীয় ডাক বিভাগ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment