Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার আর ড্রাইভার নয়, AI চালাবে ট্যাক্সি! ভারতের কোন শহরে চালু হতে চলেছে প্রথম?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের বাণিজ্যনগরী মুম্বইতে পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে চলেছে। শহরের ব্যস্ত রাস্তায় এবার ছুটবে চালকবিহীন ট্যাক্সি, যা পরিচিত ‘পড ট্যাক্সি’ (Pod Taxi) নামে। যাত্রীরা কেবল গাড়িতে উঠে নিজেদের গন্তব্য নির্ধারণ করলেই, কোনও চালক ছাড়াই দ্রুত পৌঁছে যাবেন নির্দিষ্ট স্থানে। লন্ডন ও দুবাইয়ের মতো আধুনিক শহরের পর এবার ভারতে এই প্রযুক্তির প্রয়োগ হতে চলেছে, যা ভবিষ্যতের স্মার্ট পরিবহনের দিশা দেখাচ্ছে।

    এবার ভারতেও চালু হচ্ছে পড ট্যাক্সি (Pod Taxi)

    এই প্রকল্পের প্রথম ধাপ শুরু হবে বান্দ্রা কুর্লা কমপ্লেক্স এলাকায়। মুম্বই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথারিটি-র তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়িত হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে কুর্লা থেকে বান্দ্রা ইস্ট পর্যন্ত প্রায় ৩.৩৬ কিলোমিটার পথ জুড়ে চলবে পড ট্যাক্সি। পরবর্তীতে দ্বিতীয় ধাপে এই পরিষেবা ৮.৮৫ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত হবে এবং মোট ২২টি স্টেশন অন্তর্ভুক্ত করা হবে। গোটা প্রকল্পে প্রায় ১০১৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

    আরও পড়ুন: ডায়াবেটিসের চিন্তা থেকেই আইডিয়া, চাকরি ছেড়ে ২ কোটির ব্যবসা! স্বাস্থ্যকর স্ন্যাকসে বাজিমাত বেঙ্গালুরুর তরুণের

    পড ট্যাক্সি মূলত ‘পার্সোনাল র‌্যাপিড ট্রানজিট’ (PRT) বা স্বয়ংক্রিয় দ্রুত পরিবহন ব্যবস্থা। এটি একটি ছোট, চালকবিহীন যান, যা নির্দিষ্ট ট্র্যাকে চলাচল করে। সাধারণত মাটি থেকে ৫ থেকে ১০ মিটার উঁচুতে এই পডগুলি চলবে, ফলে শহরের যানজট এড়িয়ে দ্রুত যাতায়াত সম্ভব হবে। ব্যাটারি চালিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই যান প্রতি ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে চলতে পারবে এবং প্রতি ১৫ সেকেন্ড অন্তর নতুন পড ছাড়ার পরিকল্পনা রয়েছে।

    প্রতিটি পডে ছয়জন যাত্রী বসার ব্যবস্থা থাকবে এবং যাত্রীরা নিজেদের পছন্দমতো স্টেশন নির্বাচন করতে পারবেন। সেই অনুযায়ী পড নির্দিষ্ট গন্তব্যে থামবে, যা এই ব্যবস্থাকে আরও সুবিধাজনক করে তুলবে। শহরের দৈনন্দিন যাতায়াতে বাস, অটো বা ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে সময় বাঁচার পাশাপাশি পরিবেশ দূষণও কমবে।

    Pod Taxi is are now being introduced in India as well.

    আরও পড়ুন: TCS নাসিকে চাঞ্চল্য! ধর্মান্তরণ ও হেনস্তার অভিযোগে দেশজুড়ে বিতর্ক, পলাতক অভিযুক্ত

    ভাড়ার ক্ষেত্রেও এই পরিষেবা তুলনামূলকভাবে সাশ্রয়ী রাখার চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতি কিলোমিটারে প্রায় ২১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যদিও চূড়ান্ত হার পরে সরকারি ভাবে ঘোষণা করা হবে। যাত্রী চাহিদা অনুযায়ী প্রতি বছর প্রায় ৪ শতাংশ হারে ভাড়া বাড়ার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে, পড ট্যাক্সি (Pod Taxi) চালু হলে মুম্বইয়ের পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    'ভোটার স্লিপ এক্সট্রা করে রেখো', দলীয় কর্মীদের নির্দেশ Mamata Banerjee-র
    Next Article
    'এমন ভোট জেতান যাতে তৃণমূলের পার্টি অফিস খোলার লোক না পাওয়া যায় ৪ তারিখের পরে' হুঙ্কার Suvendu-র

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment