Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দ্বিগুন হচ্ছে টাকা! বার্ধক্য ভাতার জন্য কী নতুন করে আবেদন? জানুন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ পূর্ববর্তী দুয়ারে সরকারের আদলে রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের আয়োজন করেছে বর্তমান সরকার। রাজ্য ও কেন্দ্রের প্রকল্পগুলির সহায়তা পেতে সকাল থেকেই জনকল্যাণ শিবিরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই যাচ্ছেন বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme) জন্য। অতীতে যারা বার্ধক্য ভাতা পেয়েছেন তাদের ঠিক কি করতে হবে! নতুন করে কি ফের ফর্ম ফিলাপ? নাকি পুরোনো আবেদনেই মিলবে নয়া ভাতা? এই নিয়ে বহু বৃদ্ধ-বৃদ্ধাকে সমস্যায় পড়তে হল।

    বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme) জন্য নতুন করে আবেদন?

    ১০০০ টাকা থেকে ২০০০ হাজার টাকা বৃদ্ধির জন্য নতুন করে আবেদন নাকি পুরনো আবেদনই? এই নিয়েই পড়তে হল বিভ্রান্তিতে। নতুন সরকারের ঘোষিত দুই হাজার টাকার ভাতায় আবেদন করতে বহু বৃদ্ধ-বৃদ্ধা সকাল থেকেই শিবিরে হাজির হন। তবে কী করতে হবে এই নিয়ে সঠিক তথ্য না মেলায় তাদের ভোগান্তিতে পড়তে হয়।

    পড়ে প্রশাসনিক আধিকারিকরা জানান, যাঁরা ইতিমধ্যেই বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন, তাঁদের আর নতুন করে আবেদন করতে হবে না। তাঁদের ভাতার পরিমাণ স্বয়ংক্রিয়ভাবেই এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা হয়ে যাবে। তবে নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করা প্রয়োজন বলে জানানো হয়।

    উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বার্ধক্য ভাতা (Old Age Pension Scheme) প্রকল্প নিয়ে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি এই নিয়ে বড় বার্তা দিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হবে।’

    আরও পড়ুন: অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় নিখোঁজ, এবার উধাও শ্বশুরবাড়ির সদস্যরাও! নতুন জল্পনা

    আগের সরকারের আমলে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হত এই প্রকল্পের ক্ষেত্রে। সেই পরিমাণ অনুদানই বাড়ানো হবে বলে শোনা যাচ্ছে।
    উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে নির্দিষ্ট বয়স পার হলে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা বার্ধক্য ভাতার সুবিধা পেতেন। ৬০ বছর বয়স হলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতেন। সম্প্রতি মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার যাঁরা উপভোক্তা হবেন, তাঁরা সকলেই ৬০ বছর বয়সের পরে বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন।

    Click here to Read More
    Previous Article
    কলকাতায় কি কমতে চলেছে ফ্ল্যাটের দাম? জোর জল্পনা
    Next Article
    অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় নিখোঁজ, এবার উধাও শ্বশুরবাড়ির সদস্যরাও! নতুন জল্পনা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment