Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: দিনে গরমে অস্বস্তি চরমে। বিকেলের দিকে আবার সামান্য বৃষ্টিও হচ্ছে। তাতে সাময়িক স্বস্তি মিললেও আবহাওয়া দপ্তর বলছে আপাতত তাপমাত্রার মেজাজ থেকে পালানোর পথ নেই। আপাতত ঝড়-বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা কম থাকবে। এদিকে বিকেল গড়াতেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি হয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সাথে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে ঝড়-বৃষ্টির অধিক সম্ভাবনা।

    আগামীকাল শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শনিতে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। বাকি সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমবে তার পর বৃষ্টি কমলেই ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে জেলায় জেলায়।

    হাওয়া অফিস বলছে অক্ষরেখা ও সক্রিয় ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগরথেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি হচ্ছে।তবে রবিবার থেকে পরিস্থিতি বদলাবে। সোমবার থেকে তীব্র গরম ও অস্বস্তির কারণে সতর্কতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

    South Bengal Weather which district will be most affected by kalbaisakhi

    আরও পড়ুন: ফের মার্লিন গ্রুপে ED-র হানা! ভোর থেকে কলকাতার ৫ জায়গায় তল্লাশি, বড় আর্থিক রহস্য সামনে

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে আগামী সপ্তাহ থেকে শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা বাড়তে শুরু করবে। আজ জেলাতেই হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০-৫০ কিমি গতিবেগে ঝড় বইতে পারে। শনিবার পর্যন্ত বজ্রঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

    Click here to Read More
    Previous Article
    'বাংলা থেকে বেরিয়ে যাওয়া সর্বাধিক উদ্যোগ মহারাষ্ট্রে এসেছে' বিস্ফোরক দাবি ফড়নবীশের|Devendra Fadnavis
    Next Article
    হাতে আর সময় নেই, বন্ধ হয়ে যাবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট! কিন্তু কেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment