Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ধুরন্ধর ২ হিট হতেই পথ আলাদা! বিচ্ছেদ হচ্ছে রণবীর-দীপিকার?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম রণবীর সিং (Ranveer-Deepika) এবং দীপিকা পাডুকোন। ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম তাঁরা। দীর্ঘ ৬ বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন রণবীর দীপিকা। ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেম কার্যত উদাহরণ হিসেবে রয়েছে। কিন্তু এবার হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে ‘রণদীপ’ জুটির বিচ্ছেদের গুঞ্জন।

    বিচ্ছেদ হতে চলেছে রণবীর দীপিকার (Ranveer-Deepika)?

    টিনসেল টাউনে জোর গুঞ্জন, আলাদা হতে চলেছেন রণবীর দীপিকা। দেড় বছরের কন্যা সন্তান রয়েছে তাঁদের, দুয়া। তাকে পাশে রেখেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন রণবীর দীপিকা। কিন্তু হঠাৎ এমন গুঞ্জনের কারণ কী?

    Will ranveer-deepika get divorce

    কেন এই সন্দেহ: আসলে রণবীরের ছবি ‘ধুরন্ধর ২’ এর সাফল্য সত্ত্বেও এক অদ্ভূত নিস্তব্ধতা ছিল দীপিকার তরফে। স্বামীর জন্য একটি মন্তব্যও করতে দেখা যায়নি তাঁকে। তারপর থেকেই সন্দেহ বাড়তে শুরু করে অনেকের। শোনা যায়, বহুদিনের মতপার্থক্যের কারণে সমস্যা বাড়ে দুজনের মধ্যে।

    আরও পড়ুন : ভিড় সামলাতে এক জোড়া স্পেশ্যাল ট্রেন, কখন কোথায় থামবে জেনে নিন

    কী বললেন দীপিকা: গুঞ্জন চরমে উঠতেই মুখ খুললেন দীপিকা। এক সাক্ষাৎকারে দীপিকা (Ranveer-Deepika) বলেন, তিনিই সর্বপ্রথম ছবিটি দেখেছেন তিনিই সর্বপ্রথম ছবিটি দেখেছেন এবং তখনই বুঝেছিলেন যে ছবিটি সুপারহিট হতে চলেছে। রণবীরকে তিনি ব্যক্তিগত ভাবে সবটা জানিয়েছিলেন। সবকিছু যে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলতে হবে তখন তিনি বিশ্বাস করেন না।

    আরও পড়ুন : বৈশাখের শুরুতেই ছ্যাঁকা দিচ্ছে দাম, নববর্ষে পাতে পড়বে না ইলিশ?

    এর আগেও অবশ্য এমন গুঞ্জন ছড়িয়েছিল। রণবীর যখন নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের সমস্ত ছবি সরিয়ে দিয়েছিলেন তখনও এমন গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু তখন রণবীর নিজে এসেই সব গুঞ্জন অস্বীকার করেছিলেন।

    Click here to Read More
    Previous Article
    “বাংলাকে সিন্ডিকেটমুক্ত করতেই হবে”—তৃণমূলকে কড়া হুঁশিয়ারি Amit Shah-এর!
    Next Article
    কেন্দ্রের এই পদক্ষেপেই বাজিমাত! ভারত হতে চলেছে বিশ্বের ‘মোবাইল হাব’

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment