Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি! দু’ ঘন্টায় তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৭ জেলা

    5 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: মেঘলা আকাশ। ঝোড়ো হাওয়া সাথে কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহভর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। আগামী দু’-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলত ঝড়-বৃষ্টির ডোজ আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আজ ও আগামীকাল রবিবার হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতে, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এই সব জেলায় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি।

    দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সমস্ত জেলায় কালবৈশাখীর অধিক সম্ভাবনা।

    টানা সাত দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। পাশাপাশি অনুকূল বায়ুপ্রবাহের কারণে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

    South Bengal Weather(237)

    আরও পড়ুন: সৌন্দর্যে হার মানাবে দার্জিলিংকেও! পাহাড়প্রেমীদের নতুন ঠিকানা সাপুতারা

    উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত থাকছেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দোসর হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস। কিছু কিছু জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

    Click here to Read More
    Previous Article
    "Sudip Banerjee যাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি", বললেন Kunal Ghosh
    Next Article
    ‘ও তো আমার সন্তানসম’! অভিষেককে নিয়ে এবার সুর নরম কল্যাণের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment