Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দাম ১.৫ লক্ষ! অথচ iPhone 17 Pro Max তৈরি করতে খরচ হয় মাত্র এত টাকা

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের কাছে অন্যতম পছন্দের ডিভাইস হল iPhone। এই স্মার্টফোনের নতুন মডেল বাজারে আসার সঙ্গে সঙ্গেই হু হু করে বিক্রি শুরু হয়। এমতাবস্থায়, iPhone 17 Pro Max তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১.৪৯ লক্ষ টাকা। এটি একটি প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে বিবেচিত হয়। তবে, আপনি কী কখনও ভেবে দেখেছেন iPhone 17 Pro Max তৈরি করতে কত খরচ হয়? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

    iPhone 17 Pro Max তৈরি করতে কত খরচ হয়?

    প্রথমেই জানিয়ে রাখি যে, বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনটির উৎপাদন খরচ যথেষ্ট কম। একটি iPhone 17 Pro Max তৈরি করতে খরচ হয় ৩৬,০০০ থেকে ৪০,০০০ টাকার কাছাকাছি।

    How much does it cost to make iPhone 17 Pro Max?

    কোন যন্ত্রের কত দাম: জানা গিয়েছে, iPhone 17 Pro Max-এর বডির দাম ১,৮৪৬ টাকা। এদিকে, ডিসপ্লের জন্য খরচ হয় ৭,১০৩ টাকা। ক্যামেরার দাম ৭,১৭৯ টাকা। এ১৯ প্রো চিপের জন্য খরচ হয় ৮,০৬৭ টাকা। এছাড়াও, স্টোরেজের জন্য ১,৮২৮ টাকা র‍্যামের জন্য ১,৯৩৫ টাকা খরচ হয়। পাশাপাশি, মোডেম ও ব্যাটারির জন্য খরচ হয় যথাক্রমে ৭,৯৯১ টাকা ও ৩৬৪ টাকা। অর্থাৎ, ফোনটির দাম এবং উৎপাদন খরচের মধ্যে প্রায় ১.১৩ লক্ষ টাকার পার্থক্য রয়েছে।

    আরও পড়ুন: ৫ বছরে ২,৪৫৯ শতাংশ রিটার্ন! ১০০ টাকারও কম দামের এই স্টক আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

    কোথায় কোথায় খরচ হয়: মূলত, Apple তার প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন ও ব্র্যান্ডিংয়ে প্রচুর অর্থ ব্যয় করে। যা সামগ্রিক খরচ বাড়িয়ে দেয়। এছাড়াও, এই কোম্পানি নতুন চিপ থেকে শুরু করে ক্যামেরা এবং ফিচার নিয়ে গবেষণা করতে বছরের পর বছর ব্যয় করে। তাই এই খরচও যুক্ত হয়।

    আরও পড়ুন: যুদ্ধের আবহে ভারতের বাজারে হবে না জ্বালানির সঙ্কট! নিয়ন্ত্রণে থাকবে দামও, বড় পদক্ষেপ কেন্দ্রের

    রয়েছে অন্যান্য খরচ: শুধু যন্ত্রাংশই নয়, প্যাকেজিং, ট্রান্সপোর্ট, সফটওয়্যার (iOS), পরিষেবা ও ওয়ারেন্টি এবং ট্যাক্সের মতো বিষয়গুলোতেও টাকা খরচ হয়। এই উল্লেখযোগ্য পার্থক্য থাকা সত্ত্বেও, অনুমান করা হচ্ছে যে কোম্পানিটির প্রকৃত মুনাফার হার হয় প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বা তার চেয়ে কিছুটা বেশি।

    Click here to Read More
    Previous Article
    Suvendu Adhikari News:পার্থ চ্যাটার্জির বাড়িতে ED, 'মিষ্টি নিয়ে গেছিলো?' খোঁচা দিয়ে কটাক্ষ শুভেন্দুর
    Next Article
    পরপর দুবার স্লট বদল, টিআরপি কমতে বছর ঘোরার আগেই ফুরোচ্ছে এই সিরিয়াল!

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment