Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    DA কি ‘মা’-এর ভোগে?’ মহার্ঘ ভাতা ইস্যুতে বিস্ফোরণ ঘটালেন মলয় মুখোপাধ্যায়

    6 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ ফেব্রুয়ারী মাসের শুরুতে হয়েছিল ঘোষণা। বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে ভোট-অন-অ্যাকাউন্ট বাজেটে (Dearness Allowance) রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল মমতা সরকার। তবে সেই বর্ধিত মহার্ঘ ভাতা এখনও মেলেনি বলে অভিযোগ তুলে সরব সরকারি কর্মীরা। বর্ধিত ডিএ কি ‘মা’-এর ভোগে?’ সম্প্রতি এমনই প্রশ্ন তুলেছেন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

    বর্ধিত ডিএ নিয়ে ক্ষোভ কর্মচারী মহলে | Dearness Allowance

    বাজেটে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। জানানো হয়েছিল বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে এখনও সেই বিষয়ে কোনো আপডেট নেই। বিধানসভা ভোটের আর মাত্র ক’টা দিন বাকি। তবে বাজেটে ঘোষিত ডিএ বৃদ্ধি নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য নেই সরকারের। সবমিলিয়ে কর্মচারী মহলে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে বড় প্রশ্ন তুলে দিলেন মলয়বাবু।

    মলয়বাবুর কথায়, ‘গত ০৫.০২.২৬ বিধানসভায় বাজেট অধিবেশনে মাননীয়া ৪% ডিএ, এপ্রিল থেকে দেওয়ার কথা ঘোষনা করেছিলেন, আজ ১০.০৪.২৬ তারিখ ডিএ’র নোটিফিকেশনের দেখা নেই।” সরকারি কর্মী সংগঠনের নেতার প্রশ্ন, “এপ্রিল বেতনের বিল ১৪/১৫ তারিখ পে অ্যান্ড একাউন্টসে জমা পড়ার কথা, সেক্ষেত্রে ৪% ডিএ কি’মা’-এর ভোগে?’

    বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে গত ৫ ফেব্রুয়ারী ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ করে মমতা সরকার। সেই অন্তর্বর্তী বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয় রাজ্য সরকার তরফে।

    Dearness Allowance

    আরও পড়ুন: আজকের রাশিফল ১৪ এপ্রিল, চৈত্র সংক্রান্তির দিন পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারেই ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। বলা হয়েছিল বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে মোট ২২% ডিএ এপ্রিল মাসের বেতনের সাথেই পাবেন সরকারি কর্মীরা। সেই ঘোষণা নিয়ে এখনও পর্যন্ত কোনো উচ্চবাচ্য না হওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মচারী মহলে। উল্লেখ্য, রাজ্য বাজেটে নয়া পে কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশনের ঘোষণাও করে দিয়েছে সরকার। তবে তা কবে লাগু হবে সেই বিষয়ে এখনও কোনো আপডেট নেই।

    Click here to Read More
    Previous Article
    জ্বালানি নিয়ে দুশ্চিন্তার মাঝে LPG নিয়ে বড় সুখবর দিল কেন্দ্র
    Next Article
    বীরভূমে কেষ্ট-কাজলের সংঘাত প্রকাশ্যে! মমতার সামনেই মেজাজ দেখিয়ে সভামঞ্চ ছাড়ল অনুব্রত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment