Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ছিনতাই থেকে বাঁচতে গিয়ে তরুণী ব্যাঙ্ককর্মীর মৃত্যু! মালদহে মর্মান্তিক ঘটনা, গ্রেফতার ৩

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ছিনতাইয়ের হাত থেকে বাঁচার চেষ্টায় চলে গেল প্রাণ। মৃতার নাম চন্দ্রিমা ঝাঁ (২৫)। তিনি এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী (Bank Employee) ছিলেন বলে খবর। শনিবার মালদহে (Malda News) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন মৃতার এক সহকর্মীও।

    মালদহে তরুণী ব্যাঙ্ককর্মীর মর্মান্তিক মৃত্যু | (Malda News)

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের সুজাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় কর্মরত ছিলেন চন্দ্রিমা। তাঁর বাড়ি মোথাবাড়ি থানার সাট্টারিতে। তবে কর্মসূত্রে ইংরেজবাজারের ফুলবাড়ি এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। চন্দ্রিমা ও তাঁর এক সহকর্মী ঝুম্পা হালদার একসঙ্গে স্কুটি নিয়ে কাজে যেতেন। শনিবার কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময়ই ঘটে বিপত্তি।

    আরও পড়ুনঃ ভোটে হারের পর ফের ধাক্কা! এবার দেবাংশুকে নিয়ে কড়া সিদ্ধান্ত তৃণমূলের

    জানা গিয়েছে, গতকাল ঝুম্পা স্কুটি চালাচ্ছিলেন, পিছনে বসেছিলেন চন্দ্রিমা। সুজাপুর বাসস্ট্যান্ড থেকে আচমকা তিনজন যুবক তাঁদের ফলো করতে শুরু করে। মধুঘাট সেতু পার করার পর ওই তিনজন ধাওয়া করতে থাকে। অভিযোগ, চন্দ্রিমা ও ঝুম্পার দিকে বেল্টও ছুঁড়ে মারা হয়েছিল।

    এভাবে কিছুদূর যাওয়ার পর চলন্ত অবস্থাতেই চন্দ্রিমার কাঁধের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইবাজরা। হ্যাঁচকা টানের জেরে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রিমা ও ঝুম্পা দু’জনেই রাস্তার উপর পড়ে যান। সেই সময় পিছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান এই তরুণী ব্যাঙ্ককর্মী। গুরুতর আহত হন তাঁর সহকর্মীও।

    Malda news female bank employee dies while trying to escape a robbery

    ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত তিন ছিনতাইবাজকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, তাঁদের নাম হানিফ শেখ, সাবির শেখ ও মোবারক শেখ। গতকাল তাঁদের মালদহ আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

    এই বিষয়ে মালদহের পুলিশ সুপার অনুপম সিং সংবাদমাধ্যমের কাছে জানান, ধৃত তিন ছিনতাইবাজের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার অন্যতম ডিজিটাল প্রমাণ হিসেবে সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করা হবে। এছাড়া ধৃতরা এই এলাকায় নিয়মিত ছিনতাই চালাত কিনা এবং তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটা জানতে জোরদার তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    'গাড়ি চেয়েছিলেন, মমতা দেননি...' সুদীপের বিরোধী শিবিরে নাম লেখাতেই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
    Next Article
    "সব সরকারই সমান, একই মুদ্রার দুটো পিঠ"- কেন বললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধির চৌধুরী ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment