Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    চাকরি না পেলেও মিলবে টাকা! যুবদের জন্য বিজেপির ‘যুবশক্তি কার্ড’-এ বড় প্রতিশ্রুতি

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে যুব সমাজকে লক্ষ্য করে বড় প্রতিশ্রুতি দিল বিজেপি। রাজ্যে কর্মসংস্থান, আর্থিক সহায়তা এবং স্টার্টআপে উৎসাহ, এই সব মিলিয়ে ‘যুবশক্তি ভরসা কার্ড’ (BJP Yuva Shakti Card) সামনে আনল দল। মূলত নির্বাচনী ইস্তাহারের প্রতিশ্রুতিগুলোকেই গ্যারান্টির আকারে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। নিউটাউনের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কার্ড প্রকাশ করা হয়।

    কী প্রতিশ্রুতি রয়েছে বিজেপির যুবশক্তি কার্ডে (BJP Yuva Shakti Card)?

    যুবশক্তি ভরসা কার্ডের (BJP Yuva Shakti Card) মাধ্যমে একাধিক প্রতিশ্রুতি সামনে এনেছে বিজেপি। দল সূত্রে জানা গিয়েছে, এটি কোনও নতুন প্রকল্প নয়, বরং তাদের সঙ্কল্পপত্রে থাকা প্রতিশ্রুতিগুলোকেই নিশ্চিত করার একটি মাধ্যম। সবচেয়ে বড় ঘোষণা হিসেবে বলা হয়েছে, যতদিন না কোনও যুবক চাকরি পাচ্ছেন, ততদিন প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি শিল্প ও বিনিয়োগ বাড়িয়ে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

    চাকরির ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি রাখা হয়েছে এই কার্ডে (BJP Yuva Shakti Card)। বলা হয়েছে, প্রতি বছর এসএসসি, টেট-সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া সরকারি চাকরির বয়সসীমায় ৫ বছরের ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। স্টার্টআপের দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, সেই রকম ৫ লক্ষ যুবক-যুবতীকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

    এই কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও বক্সার বিজেন্দ্র সিং। অনুষ্ঠানে লিয়েন্ডার পেজ বলেন, গত ১৫ বছরে রাজ্যে অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থানের পরিস্থিতি খারাপ হয়েছে। কাজ ও পড়াশোনার জন্য বহু যুবক-যুবতী অন্য রাজ্যে চলে যাচ্ছেন। সেই পরিস্থিতি বদলাতেই এই উদ্যোগ বলে জানান তিনি।BJP candidate list for West Bengal Assembly Election.

    আরও পড়ুনঃ ভোর হতেই হানা! তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি-অফিসে আয়করের তল্লাশি

    উল্লেখ্য, এর আগেই বিজেপি ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ প্রকাশ করেছিল। সেখানে মহিলাদের মাসিক ৩,০০০ টাকা সহায়তা, অন্নপূর্ণা ভান্ডার চালুর প্রতিশ্রুতি এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের কথা বলা হয়েছে। এবার যুব সমাজের জন্য নতুন প্রতিশ্রুতি কার্ড (BJP Yuva Shakti Card) প্রকাশ করল বিজেপি।

    Click here to Read More
    Previous Article
    ভোটার তালিকায় নাম নেই, তবুও প্রিসাইডিং অফিসারের ডিউটি—রানাঘাটে শিক্ষিকার ভোগান্তি চরমে
    Next Article
    রেলের সিদ্ধান্তে বিপাকে যাত্রীরা, ১৯ এপ্রিল পর্যন্ত ট্রেন বাতিল ও রুট বদল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment